বিবিধ
ভারতীয় ডাক বিভাগ নিয়োগ করতে চলেছে প্রচুর গ্রামীণ ডাক সেবক, রইল বিস্তারিত তথ্য
নিউজ ডেস্ক, ১৫ মার্চ : হাজারেরও বেশি পদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। অনলাইনে করতে হবে আবেদন। মোট শূন্যপদঃ গ্রামীণ ডাক সেবক – ১১৩৭ শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে অঙ্কও। স্থানীয় ভাষা ও ইংরাজিতেও পাশ মার্ক থাকতেই হবে। সাইকেল চালাতে জানতে হবে। তবে মোটরবাইক চালানো জানা থাকলেও আবেদন করতে পারেন। তবে তা সাইকেলে দক্ষতা হিসেবেই গণ্য করা হবে।
বয়স – ৮ মার্চ ২০২১-এ আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। (নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন তফসিলি জাতি, উপজাতির আবেদনকারীরা।)
আবেদন শুরুর তারিখ – ০৮-০৩-২০২১
আবেদনের শেষ তারিখ- ০৭-০৪-২০২১
আবেদনের পদ্ধতি – https://indiapostgdsonline.in এই লিংকের মাধ্যমে ৮ মার্চ থেকে ৭ এপ্রিলের মধ্যে আবেদন করা যাবে। আবেদন সম্পূর্ণ হওয়ার পর একটি রেজিস্ট্রশন স্লিপ পাবেন আবেদনকারীরা। সেটি পরবর্তীতে কাজে লাগবে। আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে উপরিউক্ত লিংকে। (অফলাইনে কোনও নথি পাঠানোর প্রয়োজন নেই। পরবর্তী সময়ে তা করা হবে।) তাহলে আর দেরি কেন? চটপট আবেদন করে ফেলুন আপনিও।
