জেলার খবর
ফের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে বাস, আহত ২০ জন যাত্রী
নিউজ ডেস্ক: ফের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লো তারকেশ্বর রুটের বাস। ঘটনায় আহত হয়েছে বাসের ভেতর থাকা ২০ জন যাত্রী। জানা গিয়েছে, যাত্রিবাহী বাসটি এদিন পানসিউলি থেকে তারকেশ্বর যাচ্ছিল। তারকেশ্বর যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। এদিন শনিবার সকাল ৯টা নাগাদ বাস দুর্ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পুরশুড়ার হরিহর এলাকায়।
সেসময় বাসটি পানসিউলি থেকে তারকেশ্বর যাচ্ছিল। হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাসটি গিয়ে নয়ানজুলিতে গিয়ে উল্টে পরে। এতে বসে থাকা জাটদের মধ্যে আহত হন ২০ জন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন পুড়শুনা থানার ওসি শুভজিৎ দে এবং পুলিশ কর্মীরা।
দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পুরশুড়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে প্রাথমিক চিকিৎসা হয় আহতদের। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন – ফের রাজ্যে আক্রান্ত পুলিশ! ঘটনাস্থল ভাঙড়, আটক ২
পুলিশ সূত্রে খবর, যান্ত্রিক গোলযোগের জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পরে যায় বাসটি। যার জেরেই ঘটেছে এমন দুর্ঘটনা। খানাকুলের পানসিউলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে পুড়শুড়ার হরিহর এলাকায় বাসের গতি অনেকটাই বেশি ছিল সে সময়। এর জেরেই হয়তো নিয়ন্ত্রণ হারিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
দুর্ঘটনা প্রসঙ্গে বাস চালক গণেশ ঘোষ বলেছেন, মোটামুটি যাত্রী নিয়ে বাসটি সকাল ৭টা ৫মিনিট নাগাদ পানসিউলি থেকে ছেড়েছিলাম। চালানোর সময় হঠাৎ করে একটা আওয়াজ হল। মনে হল স্টিয়ারিং কেটে গেল। পাশেই এক গর্ত ছিল। সেখানে বাঁ-দিকে কাটাতে গিয়ে বাসটার গতি ঠিক থাকেনি । মুহূর্তের মধ্যে পাশে গিয়ে পড়ল। আমি পিছনে দিয়ে হেলে মাথা গেল ঠুকে। আমারও লেগেছে
আরও পড়ুন – “টাকা আমি দিয়েছি, উদ্বোধন আমি করবো!” খড়্গপুরে ক্ষোভের মুখে দিলীপ
