আবির খেলায় মেতে উঠলেন সাংসদ রচনা! রমজানে উপহার দিলেন শাড়ি
Connect with us

জেলার খবর

আবির খেলায় মেতে উঠলেন সাংসদ রচনা! রমজানে উপহার দিলেন শাড়ি

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: রাত পেরোলেই দোল। রংয়ের উৎসবে মেতে উঠতে চারিদিকে প্রস্তুতি তুঙ্গে। জায়গায় জায়গায় চলছে বসন্ত উৎসবের প্রস্তুতি। একই ছবি দেখা গেল হুগলিতে। আবিরের রংয়ে মেতে উঠতে দেখা গেল সাংসদ রচনা বন্দ্য়োপাধ্যায়কে। বৃহস্পতিবার এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নিজের এলাকার বাসিন্দাদের সঙ্গে আবির খেলায় মেতে উঠলেন।

বৃহস্পতিবার হুগলির চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারীর উদ্যোগে বসন্ত উৎসবের এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। দোল উৎসব এবং পবিত্র রমজান মাস উপলক্ষে এলাকাবাসীদের হাতে তুলে দেন শাড়ি। তারপর বিকেলে শিশুদের জন্য আয়োজিত দোল উৎসবে শামিল হন। বাচ্চাদের সঙ্গে রঙ, পিচকারি ও আবির খেলায় মেতে উঠলেন।

আরও পড়ুন-ঘাসফুলে যোগ দিতেই নতুন দায়িত্বে তাপসী মন্ডল!

অভিনেত্রী তথা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে এভাবে কাছে আপ্লুত হুগলীবাসী। দোলের আগে নিজের লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের সঙ্গে আবিরের উৎসবে মেতে উঠলেন সাংসদ রচনা বন্দ্য়োপাধ্যায়। একেবারে ঘরের মেয়ের মতো মিশে গেলেন কচি কাঁচাদের ভিড়ে। এমনকি সম্প্রীতির বার্তা দিয়ে রমজান মাসে এলাকার বাসিন্দাদের হাতে তুলে দিলেন শাড়ি। উপহার পেয়ে এলাকার বাসিন্দারা।

Advertisement
ads

এদিন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দোল উৎসব ও রমজান মাসের শুভেচ্ছা জানান সকলকে। বললেন, আমি আমার এলাকার মানুষদের পাশে আছি। কোনো সমস্যা বা যদি আমার সঙ্গে দেখা করতে চান তাহলে আমি সর্বদা তাঁর পাশে থাকবো। সাংসদ রচনাকে কাছে পেয়ে শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন-বেফাঁস মন্তব্যের জের! ফের শোকজ করা হল হুমায়ুন কবিরকে