জল সংকটে মালদাবাসী! পানীয় জলের দাবিতে পথ-অবরোধ বিক্ষোভ
Connect with us

জেলার খবর

জল সংকটে মালদাবাসী! পানীয় জলের দাবিতে পথ-অবরোধ বিক্ষোভ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক- গ্রীষ্মের মরসুম শুরুর আগেই জল সংকটে এলাকাবাসি। ফলে জলের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন এলাকাবাসীর। ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়।রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের বিধানসভার মধ্যে পড়ছে ওই এলাকা।

বিধানসভার অন্যান্য এলাকাতে পিএইচইর জল পৌছে গেলেও। সদর এলাকাতেই এখনো হয়নি জল সংযোগের কাজ।এদিকে গ্রীষ্ম আসার আগেই এলাকাতে দেখা দিয়েছে জলসংকট।জলের দাবীতে এদিন হরিশ্চন্দ্রপুর মারওয়ারি পাড়ায় হাসপাতালগামী রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে এলাকাবাসীরা। আটকে দেওয়া হয় রাস্তা সংস্কারের কাজ। প্রায় তিন ঘণ্টা চলে এই বিক্ষোভ।

আরও পড়ুন – মিথ্যা বলা শিখে গেছে AI – চিন্তায় ঘুম কেড়েছে বিজ্ঞানীদের

বিক্ষোভ সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকেও।পরবর্তীতে পিএইচইর ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে পুলিশ এসে আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেয় এলাকাবাসীরা। যদিও মন্ত্রী তাজমুল হোসেন জানিয়েছেন , জল নিয়ে কোন সমস্যা হবে না। কোথাও পাইপ মেরামতের জন্যে দেরী হতে পারে। কিন্তু তার এলাকায় জলসংকট নেই বলে দাবী মন্ত্রীর।

Advertisement
ads

যদিও দফতরের চাঁচল মহকুমার অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সুমিত ঘোষ জানিয়েছেন , খুব শীঘ্রই জলের পাইপলাইনের কাজ শুরু হয়ে যাবে।কিছু সমস্যার কারণে কাজ বন্ধ ছল বিকল পাইপ দ্রুত সারিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন – দুই বঙ্গেই ঝড়-বৃষ্টির প্রভাব! কেমন থাকবে কলকাতার আবহাওয়া