স্ত্রীর আচরণে অতিষ্ঠ স্বামী, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ
Connect with us

ভাইরাল খবর

স্ত্রীর আচরণে অতিষ্ঠ স্বামী, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিবাহিত জীবন টিকিয়ে রাখতে প্রতিদিন ৫ হাজার টাকা দাবি! এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন বেঙ্গালুরুর এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। শ্রীকান্ত নামে ওই ব্যক্তি তাঁর স্ত্রীর আচরণ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

শ্রীকান্তের অভিযোগ, শুধু আর্থিক দাবিই নয়, স্ত্রীর নানা আচরণ তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। তিনি জানান, তাঁর স্ত্রী সন্তান জন্ম দিতে চান না, কারণ এতে শরীরের গঠন পরিবর্তন হতে পারে। পরিবর্তে সন্তান দত্তক নেওয়ার প্রস্তাব দেন, যা শ্রীকান্ত মেনে নেননি। ২০২২ সালে তাঁদের বিয়ে হয়, এরপর থেকেই সম্পর্কে টানাপোড়েন শুরু হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ শুভেন্দুর ‘চ্যাংদোলা’ মন্তব্যে দলেরই ক্ষতির আশঙ্কায় পদ্ম শিবির!

ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের আরও দাবি, স্ত্রীর আচরণের জন্য তাঁর কর্মজীবনেও সমস্যা দেখা দিয়েছে। তিনি বাড়ি থেকে কাজ করার সময় অফিস মিটিং চলাকালীন উচ্চস্বরে গান চালিয়ে নাচতে শুরু করতেন তাঁর স্ত্রী। এমনকি, তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা এই বিষয়টি সমর্থন করতেন বলেও অভিযোগ।

Advertisement
ads

অবশেষে তিনি স্ত্রীর কাছে বিবাহ বিচ্ছেদের প্রস্তাব দেন। অভিযোগ, তখনই তাঁর স্ত্রী ৪৫ লক্ষ টাকা দাবি করেন এবং টাকা না দিলে আত্মহানির হুমকি দেন। এমনকি, শারীরিক হেনস্থার অভিযোগও তুলেছেন শ্রীকান্ত। তবে তাঁর স্ত্রী সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন এবং জানিয়েছেন, সমাজমাধ্যমে পোস্ট করে মিথ্যা সহানুভূতি পাওয়াই তাঁর স্বামীর উদ্দেশ্য।

এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশের সূত্র অনুযায়ী, স্ত্রীর প্রতিদিন ৫ হাজার টাকা চাওয়ার বিষয়টি শ্রীকান্তের লিখিত অভিযোগে উল্লেখ নেই।

Continue Reading
Advertisement