ইমামবাড়া হাসপাতালে আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর! নেপথ্যে কি কারণ?
Connect with us

জেলার খবর

ইমামবাড়া হাসপাতালে আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর! নেপথ্যে কি কারণ?

Dwip Narayan Chakraborty

Published

on

সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত পুলিশকর্মীর নাম হিমাংশু মাঝি। বাঁকুড়ার বাসিন্দা তিনি। চন্দননগর পুলিশ লাইনের র‍্যাফে পোস্টিং ছিল হিমাংশু বাবুর। বৃহস্পতিবার রাতে ইমামবাড়া হাসপাতালে পুলিশ লকআপে ডিউটিরত ছিলেন।

আহত পুলিশকর্মী চন্দননগর পুলিশ লাইনের বারাকে থাকতেন। বৃহস্পতিবার রাতে ডিউটিরত অবস্থায় সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। হাসপাতাল চত্বরে হঠাৎ গুলির আওয়াজ শুনে ছুটে যান হাসপাতালে কর্মরত অন্য পুলিশকর্মী ও হাসপাতালের স্টাফেরা। সেখানে গিয়ে মাটিতে পরে থাকতে দেখেন হিমাংশু বা আবুকে। ঘটনার পর তড়িঘড়ি আহত পুলিশকর্মীকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এই মুহূর্তে তিনি আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি আছেন।

প্রশ্ন উঠছে, কি কারণে আত্মহত্যার চেষ্টা করলেন তিনি! মানসিক অবসাদ নাকি অন্য কোনো কারণ? নাকি কারো সাথে বচসা থেকে এই পরিণতি! পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন – আবাসের ঘরে কাটমানি চাওয়ার অভিযোগ! কথোপকথন রেকর্ড উপভোক্তার পরিবারের

Advertisement
ads

বিষয়টি নিয়ে হাসপাতালের এক কর্মী বলেছেন, হঠাৎই গুলি লাগার শব্দ শুনতে পাই। ছুটে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে রয়েছেন হিমাংশু বাবু। তারপর থেকে সবাই ছোটাছুটি করছে। পুলিশকর্মীর গুলিবিদ্ধর খবর শুনে সকালে হাসপাতালে এসে পৌঁছান স্থানীয় কাউন্সিলর সমীর সরকার। তিনি জানিয়েছেন, কি কারণে ঘটলো এমন কান্ড তা বলতে পারবো না। তবে পুলিশ প্রশাসন তদন্ত করে দেখছে পুরো বিষয়টা। স্বাভাবিকভাবে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রোগী ও তাঁদের আত্মীয় পরিজনদের মধ্যে।

আরও পড়ুন – বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা! ট্যাংরা কাণ্ডে চাঞ্চল্যকর বয়ান নাবালকের