কলকাতা
থাকবে না আর অবনীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যবাহী বাড়ি! কেন এমন সিদ্ধান্ত
মুছে ফেলা হচ্ছে শান্তিনিকেতনের বহু স্মৃতি। এবার নজর গিয়ে পড়লো অবনীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যবাহী বাড়ির ওপর। যে বাড়িতে দীর্ঘ সময় কাটিয়েছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। রয়েছে বহু পুরোনো সব স্মৃতি। শুধু তাই নয় ভেঙে কোপ পড়েছে গাছের ওপরেও।
অবনীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যময় বাড়ি ভেঙে ফেলার খবর চাউর হতেই প্রবল ভাবে ক্ষোভ ও আক্ষেপ তৈরী হয়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিশ্বভারতীর প্রাক্তনী ও প্রবীণ আশ্রমিকদের মধ্যে।
কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? কীভাবে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে ফেলার অনুমতি মেলা সম্ভব? কারা করছেন এমন কাজ? কার মদতে চলছে এমন জঘন্য সব কাজ? শুধু কি আর বাড়ি, কোপ পড়েছে গাছের ওপরেও, কিন্তু কেন?
আরও পড়ুন – পিএইচডি কোর্সে মেলেনি সুপারভাইজার, বিপাকে গবেষকদের একাংশ
অবনীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারেই এই এলাকার নাম অবনপল্লী ৷ ঐতিহ্যবাহী এই বাড়িটি তৈরি করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের ছেলে অলকেন্দ্রনাথ ঠাকুর। জীবনের বেশ কিছু সময় অতিবাহিত করেছেন এই বাড়িতে। পরে অবশ্য তাঁর নাতি অমিতেন্দ্রনাথ ঠাকুর এখানে থাকতেন।
কিন্তু এখন ওই এলাকার চিত্রটা বদলে গেল। পুরোদমে চলছে বাড়ি ভাঙার কাজ। বর্তমানে ঐতিহ্যবাহী স্মৃতিবিজড়িত এই বাড়ি ভেঙে তৈরী হবে বহুতল। আর তাতেই শুরু হয়েছে বিতর্ক।
জানা গেছে, কলকাতার একটি বেসরকারি সংস্থা বহুতল নির্মাণের জন্যই জায়গাটি ক্রয় করেছেন। যদিও কারা এই ঐতিহ্যবাহী জায়গা ও বাড়িটি ক্রয় করেছেন তা এখনও স্পষ্ট হয়নি।
আরও পড়ুন – রাজ্য সঙ্গীতে কোনও শব্দ পরিবর্তন নয়,বিজ্ঞপ্তি জারি নবান্নের
