চিকিৎসকদের ভাতা বৃদ্ধির ঘোষনা মুখ্যমন্ত্রীর
Connect with us

কলকাতা

চিকিৎসকদের ভাতা বৃদ্ধির ঘোষনা মুখ্যমন্ত্রীর

Dwip Narayan Chakraborty

Published

on

সোমবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বাস্থ্য দপ্তরের গ্রিভান্স সেলের পক্ষ থেকে ডাকা হয়েছিল বৈঠক।বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষ, জেলা স্বাস্থ্য আধিকারিকরা।এছাড়াও সরকারি, বেসরকারি স্তরের বহু চিকিৎসক এদিনের এই বৈঠকে যোগ দেন। চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বড় ঘোষনা মুখ্যমন্ত্রীর।

এদিনের বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারি চিকিৎসকদের সর্বস্তরে ভাতা ও বেতন বৃদ্ধির কথা ঘোষনা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, নতুন বেতন কাঠামোয় ইনটার্ন চিকিৎসক, হাউস স্টাফ চিকিৎসক, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি-চিকিৎসকদের ভাতা ১০ হাজার টাকা করে বৃদ্ধি করা হল।

আরও পড়ুন – বীরভূমে তৃণমূল নেতা খুনে গ্রেফতার দলেরই কর্মী! পাথর দিয়ে থেঁতলে খুন শাসক নেতাকে

সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন বাড়ানো হল ১৫ হাজার টাকা করে। ডিপ্লোমা সিনিয়র রেসিডেন্টদের বেতন ৬৫ হাজার টাকা থেকে বেড়ে হবে ৮০ হাজার টাকা। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের বেতন ৭০ হাজার টাকা থেকে বেড়ে হবে ৮৫ হাজার টাকা। আর পোস্ট গ্রাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের বেতন ৭৫ হাজার টাকা থেকে বেড়ে হবে ১ লক্ষ টাকা।

Advertisement
ads

পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দেন,চিকিৎসকদের ন্যূনতম ৮ ঘণ্টা সরকারি হাসপাতালে পরিষেবা দিতেই হবে। সরকারি হাসপাতালে বেড সংখ্যা বাড়ার পাশাপাশি ডাক্তারের সংখ্যাও অনেক বেড়েছে।ডেঙ্গি, ম্যালেরিয়া, কালাজ্বরের টিকায় বাংলা এক নম্বরে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন – জমি নিয়ে বিবাদ! দুপক্ষের গন্ডগোলে তুলকালাম, পুলিশের দ্বারস্থ