দুর্ঘটনা
অলকানন্দায় বাস পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, রুদ্রপ্রয়াগে মৃত ১, নিখোঁজ একাধিক
ডিজিটাল ডেস্কঃ ভয়াবহ বাস দুর্ঘটনায় কেঁপে উঠল উত্তরাখণ্ড (Uttarakhand)। বৃহস্পতিবার সকালে রুদ্রপ্রয়াগ (Rudraprayag) জেলার ঘোলথিরের (Gholtir) কাছে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি মিনিবাস পড়ে যায় অলকানন্দা নদীতে (Alaknanda River)। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর (Death) খবর নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন অন্তত সাতজন। বাসে থাকা আরও বেশ কয়েকজন নিখোঁজ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পরই তৎপর হয় রাজ্য প্রশাসন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উত্তরাখণ্ড পুলিশ, এসডিআরএফ (SDRF) এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয়েছে উদ্ধার অভিযান। খোঁজ চালানো হচ্ছে নদীতে পড়ে যাওয়া নিখোঁজ যাত্রীদের। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুনঃ ‘নতুন বাংলাদেশ’-এর জন্য নতুন ক্যালেন্ডার? ইউনূস সরকারের দিবস ঘোষণা ঘিরে বিতর্ক
উত্তরাখণ্ড পুলিশের আইজি (IG) নীলেশ আনন্দ ভরন (Nilesh Anand Bharne) জানিয়েছেন, “বাসটি ঘোলথির সংলগ্ন পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অলকানন্দায় পড়ে যায়। আমরা সমস্ত উদ্ধার সংস্থাকে ঘটনাস্থলে মোতায়েন করেছি।”
#WATCH | Uttarakhand | One person dead, seven injured after an 18-seater bus falls into the Alaknanda river in Gholthir of Rudraprayag district. Teamsof SDRF, Police and Administration conduct search and rescue oeprationd
Video source: Police pic.twitter.com/dgdznAc0ck
— ANI (@ANI) June 26, 2025
এই দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুশকর সিং ধামি (Pushkar Singh Dhami)। তিনি ‘এক্স’ (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে লেখেন, “রুদ্রপ্রয়াগে অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে। আহত ও নিখোঁজদের দ্রুত উদ্ধার ও চিকিৎসা দেওয়ার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। এসডিআরএফ, পুলিশ ও প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।”
প্রসঙ্গত, হিমালয়ের দুর্গম পথে এমন দুর্ঘটনা নতুন নয়। পাহাড়ি রাস্তায় ঘন কুয়াশা, সরু রাস্তা ও তীক্ষ্ণ বাঁকের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার তৎপরতা।
