দুর্ঘটনা
রাস্তায় খেলতে গিয়ে পৌরসভার গাড়ির নিচে পিষে মৃত্যু, আড়াই বছরের শিশুর
ডিজিটাল ডেস্কঃ রবিবার সকালে হুগলির উত্তরপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ির সামনের রাস্তায় খেলতে খেলতে পৌরসভার আর্বজনা সাফাইয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হল আড়াই বছরের এক শিশুর। ঘটনায় শোকস্তব্ধ পরিবার, উত্তপ্ত এলাকা। নিহত শিশুটির নাম অংশ গর। স্থানীয় কড়াই ফ্যাক্টরি এলাকার বাসিন্দা অখিল গর তার পিতা।
সূত্রের খবর, রবিবার সকালবেলায় রামনবমীর মিছিলে যোগ দিতে প্রস্তুত হচ্ছিলেন অখিল। ঠিক সেই সময় ঘটে দুর্ঘটনা। আচমকা বিকট শব্দ শুনে বাড়ির বাইরে বেরিয়ে এসে তিনি দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে তাঁর আড়াই বছরের পুত্র অংশ। দ্রুত তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃঅশান্তি থেকে হত্যাকাণ্ড, ট্যাংরায় বাইক পার্কিং ঘিরে উত্তেজনা
