অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিবারও খোলা থাকবে নবান্ন, পুলিশের কড়া প্রস্তুতি
Connect with us

কলকাতা

অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিবারও খোলা থাকবে নবান্ন, পুলিশের কড়া প্রস্তুতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রবিবার সাধারণত ছুটির দিন হলেও, রামনবমী (Ramnavami 2025) ঘিরে সম্ভাব্য উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির দিকে নজর রেখে এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে নবান্ন । রোববার দিনেও খোলা থাকবে রাজ্য প্রশাসনের সদর দফতর। নবান্নের ডিজি কন্ট্রোল রুম থেকে চলবে গোটা রাজ্যের নজরদারি। উপস্থিত থাকবেন পুলিশের উচ্চপদস্থ কর্তারাও, যার মধ্যে রয়েছেন এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম।

আরও পড়ুনঃ রামনবমীতে ধর্মীয় সম্প্রীতির উদাহরণ, মালদহে হিন্দু মিছিলে মুসলিমদের সেবাযজ্ঞ

এবার রামনবমী ঘিরে নজিরবিহীন সতর্কতা নিয়েছে রাজ্য সরকার। ৯ এপ্রিল পর্যন্ত রাজ্যের সব পুলিশকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। স্পর্শকাতর এলাকায় দায়িত্বপ্রাপ্ত অফিসারদের তালিকাও আগেভাগেই প্রকাশ করা হয়েছে। গোটা রাজ্যে প্রায় আড়াই হাজার অনুমোদিত শোভাযাত্রার পাশাপাশি আরও হাজার খানেক এলাকা-ভিত্তিক ছোট মিছিলের সম্ভাবনা রয়েছে। রামনবমীতে অশান্তির পূর্ব অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার আগেভাগেই প্রস্তুতি নিতে চাইছে প্রশাসন। বিশেষ করে মালদহ ও মুর্শিদাবাদে আগের ঘটনা নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ায়, ওই এলাকাগুলিকে এবার ‘অতি স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অন্যদিকে, ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী রামনবমীর মিছিলে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে। একইসঙ্গে জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছেন তিনি।

Advertisement
ads

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রামনবমী একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই আবহেই রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

Continue Reading
Advertisement