আমাদের এইখানে এইভাবেই কাজ হয়! অনেক হিন্দু রয়েছে যারা ওয়াকাফ সদস্য: মুখ্যমন্ত্রী
Connect with us

ধর্ম

আমাদের এইখানে এইভাবেই কাজ হয়! অনেক হিন্দু রয়েছে যারা ওয়াকাফ সদস্য: মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ  ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া অশান্তির আবহে কেন্দ্র ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমামমোয়াজ্জেমদের এক সমাবেশে অংশ নিয়ে তিনি কড়া ভাষায় আক্রমণ শানান কেন্দ্রের বিরুদ্ধে।

স্বরাষ্ট্রমন্ত্রকের একটি প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়, মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির নেপথ্যে নাকি রয়েছে বাংলাদেশি দুষ্কৃতীদের হাত। এই প্রসঙ্গে মমতা প্রশ্ন তোলেন— “যদি সীমান্ত পেরিয়ে বাংলাদেশিরা প্রবেশ করে থাকে, তার দায় কে নেবে? কেন্দ্র না রাজ্য?”

আরও পড়ুনঃওয়াকফ আইনের একগুচ্ছ মামলার শুনানি সুপ্রিম কোর্টে!

তিনি আরও বলেন, “বিএসএফ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। তাহলে তারা কীভাবে বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে ব্যর্থ হল? আমাদের তো সীমান্তে কোনও নিয়ন্ত্রণ নেই। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই দায় এড়াতে পারেন না।” অমিত শাহকে সরাসরি আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “আপনি তো কোনওদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না। তাহলে এই ধরনের মন্তব্য করে আপনি আসলে নিজের দলের ক্ষতি করছেন।” মোদির অনুপস্থিতিতে বিজেপির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী

Advertisement
ads ads

সাম্প্রতিক অশান্তি ঘিরে বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে বিজেপি রাজ্যে রাজনৈতিক উত্তেজনা তৈরির চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী বলেন, “রামনবমীর সময়ও দাঙ্গা বাঁধানোর ছক ছিল। কিন্তু বাংলার মানুষ তা ব্যর্থ করেছেন। এবার ওয়াকফকে ইস্যু করে নতুন করে গোলমাল পাকাতে চাইছে বিজেপি।”

সবশেষে শান্তির আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যকে অশান্ত করার যেকোনও প্রচেষ্টা জনগণ ব্যর্থ করবেন। বাংলায় সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হবে— এটাই আমাদের অঙ্গীকার।”

এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহল মনে করছে, মুখ্যমন্ত্রীর এই কড়া ভাষার প্রতিক্রিয়া আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে আরও উত্তেজনা তৈরি করতে পারে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads