রামনবমীতে ধর্মীয় সম্প্রীতির উদাহরণ, মালদহে হিন্দু মিছিলে মুসলিমদের সেবাযজ্ঞ
Connect with us

ধর্ম

রামনবমীতে ধর্মীয় সম্প্রীতির উদাহরণ, মালদহে হিন্দু মিছিলে মুসলিমদের সেবাযজ্ঞ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রামনবমী উপলক্ষে রাজ্যজুড়ে যখন রাজনৈতিক তাপমাত্রা চড়ছে, তখন সম্প্রীতির অনন্য নজির গড়তে চলেছে মালদহের আটকোশি। শনিবার থেকেই রুটমার্চ, নজরদারি ও বাড়তি পুলিশি তৎপরতা চূড়ান্ত হয়েছে কলকাতা থেকে জেলার বিভিন্ন অংশে, যাতে অশান্তির কোনও সম্ভাবনা মাথা চাড়া না দিতে পারে। অতীতে রামনবমীর দিনে সংঘর্ষ, উত্তেজনা এবং অপ্রীতিকর ঘটনার নজির রয়েছে বলেই এই বাড়তি সতর্কতা।

কিন্তু এই উত্তেজনার মধ্যেই মালদহে গড়ে উঠেছে সম্প্রীতির এক শান্তিপূর্ণ পরিবেশ। রামনবমীর মিছিলে অংশগ্রহণকারী হিন্দু ভক্তদের জন্য মুসলিম কমিটির পক্ষ থেকে করা হয়েছে জল, সরবত ও মিষ্টির আয়োজন। শুধু তাই নয়, সেই মিছিলে হবে পুষ্পবৃষ্টিও। আর সেই পুষ্পবৃষ্টি করবে মুসলিম কমিটির লোকেরা।

আরও পড়ুনঃ রামনবমীর আগে কলকাতায় অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য, গ্রেফতার দুই

আটকোশি মুসলিম কমিটির সম্পাদক আসিফ হোসেন জানালেন, “এ কোনও নতুন উদ্যোগ নয়। আমরা প্রতিবছর এই আয়োজন করে থাকি। বাংলার মাটি সম্প্রীতির মাটি। এখানে হিন্দু-মুসলিমের ভেদাভেদ নেই।”

Advertisement
ads

তিনি আরও বলেন, “রাজ্যের মানুষকে একটাই বার্তা দিতে চাই— হিংসা নয়, ভালবাসা দিয়েই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারও প্ররোচনায় পা না দিয়ে শান্তি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখুন।” পর্যবেক্ষকদের মতে, যখন রাজনীতি রামনবমীর মতো উৎসবকে কেন্দ্র করে উত্তেজনার বাতাবরণ তৈরি করতে ব্যস্ত, তখন মালদহের এই দৃশ্য নিঃসন্দেহে মানবিকতা এবং একতার জয়গান গাইছে।