কফিনের পাশে দাঁড়িয়ে স্তব্ধ বাগদত্তা, শেষ দেখা না হওয়ায় ভেঙে পড়লেন শহিদের প্রেমিকা
Connect with us

দুর্ঘটনা

কফিনের পাশে দাঁড়িয়ে স্তব্ধ বাগদত্তা, শেষ দেখা না হওয়ায় ভেঙে পড়লেন শহিদের প্রেমিকা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতীয় বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ যাদবের মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা গ্রাম। তাঁর নিথর দেহ যখন গ্রামের মাটিতে পৌঁছয়, তখন কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা, স্বজনেরা। তবে তাঁদের মধ্যে এক জনের হৃদয়বিদারক আকুতি ছুঁয়ে যায় গোটা দেশের মন। তিনি সিদ্ধার্থের বাগদত্তা, সানিয়া—ভবিষ্যতে তার সাথে স্বপ্নের ঘর বাধা আর হল না।

গত ৩ এপ্রিল গুজরাতের জামনগরে দুর্ঘটনার কবলে পড়ে জাগুয়ার জেট বিমান। সেই দুর্ঘটনাতেই শহিদ হন ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ যাদব। ২ নভেম্বর ছিল তাঁদের বিয়ের দিন। তার আগেই ঘটে গেল এক অকল্পনীয় পরিণতি। শুক্রবার গ্রামের বাড়ি ভালখি মাজরায় যখন কফিন এসে পৌঁছয়, তখন সানিয়া যেন বিশ্বাস করতে পারছিলেন না নিজের চোখকে। চোখের জলে ভিজে তিনি শুধু বার বার বলছিলেন, “বেবি, তু আয়া কিউ নেহি… তু মেরেকো লেনে আয়া নেহি…”—যেন মৃত্যুর মধ্যেও কোনও চিরন্তন প্রতীক্ষার ডাক।

আরও পড়ুনঃ অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিবারও খোলা থাকবে নবান্ন, পুলিশের কড়া প্রস্তুতি

গ্রামের বুকে, হাজার মানুষের উপস্থিতিতে সানিয়াকে প্রতীকী স্ত্রী হিসেবে সিদ্ধার্থের সেনা টুপি পরিয়ে দেন এক সহকর্মী। হাতে তুলে দেওয়া হয় তাঁর পোশাক পরা একটি ছবি। সানিয়া তখন স্থির, বাক্যহারা—তাঁর চোখের কোণ দিয়ে শুধু গড়িয়ে পড়ছে কান্না।

Advertisement
ads ads

এই হৃদয়বিদারক মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ ধরে রাখতে পারেননি চোখের জল। শুধু থেকে গিয়েছে একটাই প্রশ্ন—এত স্বপ্ন, এত প্রেম কি শুধুই স্মৃতি হয়ে গেল?

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads