বেপরোয়া গতির বলি চারটি গাড়ি, আহত কয়েকজন
Connect with us

দুর্ঘটনা

বেপরোয়া গতির বলি চারটি গাড়ি, আহত কয়েকজন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় কেঁপে উঠল সল্টলেক সেক্টর ফাইভ। বুধবার সকালে এভিরা মোড়ে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পরপর চারটি গাড়ির সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছে নবদিগন্ত ট্র্যাফিক গার্ড ও বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সল্টলেক থেকে নিউটাউনের দিকে যাওয়ার পথে একটি গাড়ি বেপরোয়া গতিতে এসে সামনে থাকা অন্য একটি গাড়িকে ধাক্কা মারে। এর জেরে নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়ি একে অপরকে ধাক্কা দিতে থাকে। মুহূর্তের মধ্যেই চারটি গাড়ি চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের ফলে গাড়ির চালক এবং যাত্রীরা আহত হন।

আরও পড়ুনঃ বেলঘরিয়ায় দুষ্কৃতীদের হামলা, তৃণমূল কর্মীকে গুলি করে হত্যা

দুর্ঘটনার খবর পেয়েই নবদিগন্ত ট্র্যাফিক গার্ড এবং বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনাগ্রস্ত সমস্ত গাড়ি আটক করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়িগুলির গতি এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হবে। এলাকায় যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।

Advertisement
ads

স্থানীয়দের একাংশের দাবি, ওই এলাকায় প্রায়ই দ্রুতগতিতে গাড়ি চালানো হয়, যার ফলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।