বেলঘরিয়ায় দুষ্কৃতীদের হামলা, তৃণমূল কর্মীকে গুলি করে হত্যা
Connect with us

কলকাতা

বেলঘরিয়ায় দুষ্কৃতীদের হামলা, তৃণমূল কর্মীকে গুলি করে হত্যা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের রক্ত ঝরল বেলঘরিয়ায়। গভীর রাতে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূল কর্মী রেহান খান (৩০)। স্থানীয় সূত্রে খবর, তিনি ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবযানি মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। মঙ্গলবার গভীর রাতে তৃণমূলের পার্টি অফিসের সামনে তাঁকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সারারাত গুলিবিদ্ধ অবস্থায় রেহান ওই এলাকাতেই পড়েছিলেন। বুধবার সকালে স্থানীয়রা তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মাথার পেছনে গভীর ক্ষত চিহ্ন পাওয়া গেছে।

আরও পড়ুনঃ হুমকি ইমেল ঘিরে আতঙ্ক! কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক! বের করা হল দর্শকদের

এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ঘটনার তদন্ত শুরু করেছে। খুনের পেছনে ব্যবসায়িক বিবাদ, ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক কারণ—সবদিক খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
ads

তদন্তকারীদের মতে, ঘটনার আগে রেহান একাধিক ব্যক্তির সঙ্গে ছিলেন। ঘটনাস্থলে একটি মদের বোতলও উদ্ধার হয়েছে। পুলিশের অনুমান, রাতে বসে মদ্যপান করছিলেন রেহান। প্রোমোটিং ব্যবসার সঙ্গেও তাঁর যোগ ছিল বলে জানা যাচ্ছে। পরিবার সূত্রে খবর, রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে তাঁর সঙ্গে কথা হয়েছিল। ভোর সাড়ে ৫টা নাগাদ দেহ উদ্ধার হয়।

পুলিশ এখন তদন্ত করছে, ঠিক কী কারণে খুন এবং কারা এর সঙ্গে জড়িত। ঘটনায় জড়িত দুষ্কৃতীদের সন্ধানে চলছে অভিযান।