অরক্ষিত লিফট গর্তে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু, প্রোমোটারের অবহেলা প্রশ্নবিদ্ধ
Connect with us

দুর্ঘটনা

অরক্ষিত লিফট গর্তে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু, প্রোমোটারের অবহেলা প্রশ্নবিদ্ধ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতার (Kolkata) এন্টালি (Entally) থানার ৪/৫১ কনভেন্ট লেন (Convent Lane) এলাকায় নির্মীয়মান বহুতলের (Building) একটি লিফটের (Lift) অরক্ষিত গর্তে পড়ে ৩ বছরের শিশুর প্রাণহানি (Death) ঘটেছে। বুধবার বিকেলে চারতলার ছাদ থেকে কাপড় তুলতে গিয়ে নিখোঁজ হয়েছিল প্রীতম। খোঁজাখুঁজির পর শিশুর দেহ লিফটের গর্ত থেকে উদ্ধার করা হয়।

শিশুর মাথায় আঘাতের চিহ্ন (Injury) পাওয়া গেছে। পরিবার জানায়, প্রোমোটারের (Promoter) নিরাপত্তা অবহেলার কারণে শিশুটি মারা গেছে। এলাকাবাসী ও পরিবার প্রোমোটারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। শিশুর মা-বাবা শোকে বাকরুদ্ধ।

পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, লিফটের গর্তে পড়ার সময় শিশুর মাথায় আঘাত লেগেছে। দেহ ময়নাতদন্ত (Postmortem) জন্য এনআরএস (NRS) হাসপাতাল পাঠানো হয়েছে। বিষয়টি এলাকায় নিরাপত্তা ও নির্মাণ মানের প্রশ্ন তুলে দিয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement