দুর্ঘটনা
নতুন বছরের আনন্দ বদলে গেল বিভীষিকায়! শ্যাম্পেন স্পার্কলারেই সুইস বারে ৪০ জনের মৃত্যু
ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের (New Year) আনন্দ মুহূর্তেই বদলে গেল ভয়াবহ ট্র্যাজেডিতে (tragedy)। সুইৎজারল্যান্ডের (Switzerland) জনপ্রিয় স্কি রিসর্ট শহর ক্রাঁ-মঁতানায় (Crans-Montana) অবস্থিত Le Constellation বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে (fire incident) মৃত্যু হয়েছে অন্তত ৪০ জনের। ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ১১৯ জন, যাঁদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক (critical)।
তদন্তকারীদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, শ্যাম্পেন (champagne) বোতলে গোঁজা স্পার্কলার বা বেঙ্গল ক্যান্ডেল (sparklers/bengal candle) থেকেই আগুনের সূত্রপাত। বারের বেসমেন্টে (basement) নিচু ছাদের কাছেই জ্বালানো হয়েছিল এই স্পার্কলার। ছাদে থাকা শব্দরোধী ফোমে (soundproof foam) আগুন ধরে দ্রুত ছড়িয়ে পড়ে ধোঁয়া ও আগুন। প্রত্যক্ষদর্শীদের মোবাইল ভিডিওতে দেখা যায়, আগুন লাগার পরও অনেকে বিপদের গুরুত্ব না বুঝে নাচতে থাকেন।
a bar at a swiss ski resort catches fire.
rather than run or respond, the patrons stand around dancing under it and filming it for instagram.
as a result, 40 people who could have reached safety died because they seem, quite literally, to have forgotten that danger is real.
— el gato malo (@boriquagato) January 2, 2026
ওয়ালিস (Valais) অঞ্চলের প্রধান সরকারি কৌঁসুলি বিট্রিস পিলু জানান, স্পার্কলার ছাদের খুব কাছে তোলাই দুর্ঘটনার মূল কারণ বলে মনে করা হচ্ছে। আতঙ্কে জানালা ভেঙে পালানোর চেষ্টা করেন বহু মানুষ। দগ্ধ ও শ্বাসনালিতে পোড়া (airway burn) নিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন অনেকে।
চাপ সামলাতে না পেরে সুইস হাসপাতালগুলি (Swiss hospitals) বহু আহতকে ফ্রান্স ও প্রতিবেশী ইউরোপীয় দেশগুলিতে পাঠিয়েছে। বারটির মালিক নিরাপত্তা বিধি (safety norms) মানার দাবি করলেও, সেগুলি ঠিকভাবে মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আনন্দের রাতে এক মুহূর্তের অসতর্কতা যে কী ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, এই ঘটনা তারই নির্মম উদাহরণ।
