জম্মু-কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা! খাদে পড়েছে সেনা গাড়ি, নিহত ১০ জওয়ান
Connect with us

দুর্ঘটনা

জম্মু-কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা! খাদে পড়েছে সেনা গাড়ি, নিহত ১০ জওয়ান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) ডোডা জেলার (Doda district) ভাদেরওয়া এলাকায় (Bhaderwah area) এক ভয়াবহ দুর্ঘটনা (accident) ঘটেছে। সেনাবাহিনীর (Indian Army) একটি গাড়ি প্রায় ২০০ ফুট গভীর খাদে (200-feet deep gorge) পড়ে অন্তত ১০ জন জওয়ান (soldiers) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত জন, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সূত্রের খবর, শুক্রবার ওই গাড়িতে মোট ১৭ জন জওয়ান ছিলেন। তাঁরা ভাদেরওয়া-চম্বা আন্তঃরাজ্য সড়ক (interstate road) দিয়ে একটি উচ্চতর পোস্টের দিকে যাচ্ছিলেন। খন্নি টপ এলাকায় আচমকাই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার অভিঘাতে গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও উদ্ধারকাজের সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০-এ।

উদ্ধারকারী দল (rescue team) সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের (Jammu Kashmir Police) যৌথ উদ্যোগে উদ্ধার কাজ শুরু করেছে। দুর্গম পাহাড়ি রাস্তা ও গভীর খাদে নামার জটিলতার কারণে উদ্ধার কাজে দেরি হয়েছে। গুরুতর আহতদের হেলিকপ্টারে (helicopter) উধমপুর সামরিক হাসপাতালে (Udhampur Military Hospital) পাঠানো হয়েছে, বাকিদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে (health center) প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) শোকপ্রকাশ করেছেন এবং নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানান। দুর্ঘটনার সঠিক কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement