ভাইরাল খবর
নবরাত্রিতে মাংস বিক্রি নিষিদ্ধ, রামনবমীতে কসাইখানা বন্ধের নির্দেশ যোগী সরকারের
ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশে নবরাত্রির ক’টা দিন ধর্মস্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল যোগী আদিত্যনাথের সরকার। এতদিন স্থানীয় প্রশাসনের তরফে ছোট ছোট এলাকায় এমন বিধি জারি করা হলেও এবার গোটা রাজ্যজুড়ে তা কার্যকর করা হচ্ছে। শনিবার রাজ্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়।
নতুন বিধি অনুযায়ী, রবিবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে এবং তা চলবে ৬ এপ্রিল, রামনবমী পর্যন্ত। শুধু ধর্মস্থানের পাশে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞাই নয়, রামনবমীর দিন গোটা রাজ্যজুড়ে কসাইখানাও বন্ধ রাখতে হবে। কেউ নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে যোগী সরকার।
আরও পড়ুনঃমাদক কিনতে এসে বিপদ! গ্রেফতার ৩, চাঞ্চল্য রায়গঞ্জে
এর আগে ২০১৪ ও ২০১৭ সালেও একই ধরনের নির্দেশিকা জারি হয়েছিল। তবে এবার নবরাত্রির মধ্যেই ইদ পড়তে পারে, যা মুসলিমদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। ইদের দিন মাংসের দোকান বন্ধ থাকলে মুসলিমরা আমিষ খাবার ছাড়াই উৎসব কাটাতে বাধ্য হবেন। রাজনৈতিক মহলের ধারণা, এতে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে যোগী সরকার সংখ্যাগরিষ্ঠদের ধর্মীয় আবেগকেই বেশি গুরুত্ব দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
