ভাইরাল খবর
মমতার লন্ডন সফরে বিক্ষোভ, ‘পয়সার শ্রাদ্ধ’ নিয়ে তোপ দিলীপের
ডিজিটাল ডেস্কঃ লন্ডনের কেলগ কলেজে বক্তব্য রাখার সময় বেশ কয়েক জনের বিক্ষোভের মুখে পড়েন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি একাই ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান এবং বিক্ষোভকারীদের প্রশ্নের পাল্টা জবাবও দেন। শুধু বিদেশের লোকজন নয়, নিজ রাজ্যের মানুষজনও তাকে ছেরে কথা বলতে ভুলে যায়নি।
মুখ্যমন্ত্রী দেশে ফিরতেই বিজেপি নেতা দিলীপ ঘোষ মমতার বিদেশ সফর নিয়ে কটাক্ষ করে বলেছেন।”ওখানে কী ঘটেছে, আগে সেটা জানান। কেন আমাদের পয়সার শ্রাদ্ধ করছেন?” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আরএসএস সদর দফতরে যাওয়ার প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, “মোদিজি বহুবার নাগপুর গিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে এবার প্রথমবার যাচ্ছেন। আরএসএস বিশ্বের সবচেয়ে বড় স্বয়ং সেবক সংগঠন, রাষ্ট্র নির্মাণে কাজ করে যাচ্ছে।”
আরও পড়ুনঃ বিচারপতির বাসভবনে নগদ উদ্ধার! মুখ খুললেন শাহ
সমবায় ভোটে বিধায়ক অখিল গিরিকে মারধরের প্রসঙ্গেও দিলীপের কটাক্ষ, “তৃণমূল সব জায়গায় রাজনীতি করছে। একজন মন্ত্রী গিয়ে গুন্ডামি করলে তাকে তো লাঠিপেটা করে বের করে দেওয়া উচিত।”
এছাড়া, কলকাতা-লন্ডন সরাসরি ফ্লাইট চালুর প্রসঙ্গেও দিলীপ প্রশ্ন তোলেন, “এতদিন চালু হয়নি কেন? ভর্তুকি দিয়ে ফ্লাইট চালানো উচিত নয়, আগে ইন্ডাস্ট্রি ঠিক করুক।
