সিঙ্গুর থেকে ন্যানো বিদায়ের 'ভুল সংশোধন'! টাটাদের ফেরাতে মরিয়া বিজেপি সরকার
Connect with us

ভাইরাল খবর

সিঙ্গুর থেকে ন্যানো বিদায়ের ‘ভুল সংশোধন’! টাটাদের ফেরাতে মরিয়া বিজেপি সরকার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গকে ফের শিল্প-বান্ধব (Industry-Friendly) রাজ্য হিসেবে গড়ে তুলতে সিঙ্গুরে (Singur) টাটা গোষ্ঠীর (Tata Group) প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, টাটাদের ফিরে আসা শুধু একটি শিল্প প্রকল্পের পুনরুজ্জীবন নয়, বরং বাংলার শিল্প-ভাবমূর্তি পুনর্গঠনের প্রতীক হতে পারে।

শমীকের বক্তব্য, ২০০৮ সালে টাটা মোটরসের (Tata Motors) ন্যানো (Nano) প্রকল্প সিঙ্গুর ছেড়ে চলে যাওয়ার পর পশ্চিমবঙ্গের বিনিয়োগ পরিবেশ (Investment Climate) নিয়ে দেশ-বিদেশে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি বদলাতেই টাটা গোষ্ঠীকে ফের বাংলায় আনার উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিজেপি। তিনি বলেন, “আমরা চাই টাটারা আবার সিঙ্গুরে ফিরুক। এতে দেশ ও বিশ্বের কাছে বার্তা যাবে যে পশ্চিমবঙ্গ বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত এবং এখানে শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ রয়েছে।”

শমীক ভট্টাচার্য আরও দাবি করেন, সিঙ্গুরে ভবিষ্যতে একটি বড় ইন্ডাস্ট্রিয়াল হাব (Industrial Hub) গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। তাঁর মতে, দীর্ঘদিনে জমির চরিত্র বদলে যাওয়ায় ওই অঞ্চলকে শিল্প উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে। একইসঙ্গে ভূমিনীতি (Land Policy) প্রসঙ্গেও ইঙ্গিত দেন তিনি। তাঁর মতে, সুস্পষ্ট জমি অধিগ্রহণ নীতি ছাড়া বৃহৎ শিল্পায়ন সম্ভব নয়। পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সম্পদ (Natural Resources), খনিজ ভাণ্ডার (Mineral Resources) এবং জ্বালানি সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়া সম্ভব বলেও মত প্রকাশ করেন তিনি।

Advertisement
ads

বিজেপির দাবি, শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিই আগামী দিনের অন্যতম প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্যপূরণে সিঙ্গুরকে আবারও শিল্প মানচিত্রে ফিরিয়ে আনার পরিকল্পনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Continue Reading
Advertisement