আজ থেকে জরায়ু ক্যানসারের ফ্রি টিকা চালু বাংলায়! বিধাননগর হাসপাতাল থেকে উদ্বোধন মুখ্যমন্ত্রীর
Connect with us

ভাইরাল খবর

আজ থেকে জরায়ু ক্যানসারের ফ্রি টিকা চালু বাংলায়! বিধাননগর হাসপাতাল থেকে উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মহিলাদের জরায়ু মুখের ক্যানসার বা সারভাইকাল ক্যানসার (Cervical Cancer) প্রতিরোধে রাজ্যজুড়ে বিনামূল্যে টিকাকরণ কর্মসূচির (Vaccination Drive) সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে বিধাননগর হাসপাতালে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। কেন্দ্র ও রাজ্যের যৌথ সহায়তায় ১৪ থেকে ১৫ বছর বয়সি কিশোরীরা এই প্রতিষেধকের (Vaccine) সুবিধা পাবে। প্রথম ধাপে ২৩৫টি স্বাস্থ্যকেন্দ্রে এই কাজ শুরু হয়েছে এবং কেন্দ্রের পাঠানো ৭ লক্ষ ৭২ হাজারেরও বেশি ডোজ ধাপে ধাপে ৮৮০টি কেন্দ্রে দেওয়া হবে। কোলাঘাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রেও এদিন এই এইচপিভি (HPV) টিকা দেওয়া হয়েছে।

এই অনুষ্ঠান মঞ্চ থেকেই রাজ্যের চিকিৎসা ব্যবস্থার ভোলবদল করতে কড়া বার্তা (Message) দেন মুখ্যমন্ত্রী। হাসপাতালগুলির ‘রেফার রোগ’ রুখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমের (Control Room) মাধ্যমে লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা মাত্র ১ টাকায় সরকারি জমি নিয়েছেন, তাঁদের হাসপাতালের ১৫ শতাংশ বেড (Bed) সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য তুলে রাখতে হবে।”

দিল্লির সঙ্গে সংঘাত এড়িয়ে রাজ্যে ন্যাশনাল হেলথ মিশন (NHM) এবং ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat) পুরোপুরি কার্যকর করার কথা ঘোষণা করেন শুভেন্দু। এর ফলে প্রায় ৬ কোটি মানুষ নিখরচায় চিকিৎসার সুবিধা পাবেন। এছাড়া উত্তরবঙ্গে ‘এইমস’ (AIIMS) এবং বাকি ৪টি জেলায় নতুন মেডিকেল কলেজ (Medical College) গড়ার কাজ দ্রুত শুরু হবে। পাশাপাশি ‘অন্নপূর্ণা যোজনা’-র টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া এবং ফর্ম পূরণের জন্য ঘরে ঘরে সরকারি টিম (Team) পাঠানোর আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement
ads
Continue Reading
Advertisement