মাদক কিনতে এসে বিপদ! গ্রেফতার ৩, চাঞ্চল্য রায়গঞ্জে
Connect with us

রায়গঞ্জ

মাদক কিনতে এসে বিপদ! গ্রেফতার ৩, চাঞ্চল্য রায়গঞ্জে

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: রায়গঞ্জে রমরমিয়ে চলছে মাদকের কারবার। এর জেরে শহর জুড়ে ঘটছে চুরি ছিনতাইয়ের মত ঘটনা। এবারে শহরের এক প্রান্তে মাদক কিনতে এসে সাধারণ মানুষের প্রতিরোধের মুখে পড়ল এক যুবক। ক্রেতা ও বিক্রেতা ২ জনকেই আটক করে খবর দেওয়া হয় পুলিশে।

খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এলে দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রবিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত মনিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রের খবর, এদিন দুপুরে মনিপাড়া এলাকায় ব্রাউন সুগার ক্রয় করতে এসেছিলেন বিক্রম তিওয়ারি নামের এক যুবক। তাকে জিজ্ঞাসাবাদ করতে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর বিক্রম তিওয়ারি এবং ব্রাউন সুগার বিক্রেতা চন্দন সাহাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন – ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ, অপরাধীদের কড়া শাস্তি ঘোষণা আদালতের

স্থানীয় বাসিন্দা দুর্গা মন্ডল বলেন, প্রায় ১০-১৫ বছর ধরে তাদের পাড়ায় ব্রাউন সুগার বিক্রি করে এক শ্রেণীর অসাধু মানুষ। অভিযুক্তরা শহর থেকে বিতাড়িত হয়ে এই এলাকায় এসে জাঁকিয়ে বসেছে। এর আগেও বেশ কয়েকবার তাদেরকে আটক করা হয়েছে। অভিযুক্ত এবং তাদের পরিবারের লোকেরা এলাকার মানুষদের প্রতিনিয়ত হুমকি দেয়। এলাকায় মাদকাসক্তদের আনাগোনা বাড়ছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে মেয়েদের।

Advertisement
ads

স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য মনু মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে এখানে মাদকের কারবার চলছে। এর আগেও ধরা পড়েছে। এলাকায় ক্রমশ চুরির ঘটনা বাড়ছে। এর সুরাহা চাইছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন – ইভটজিং এ বাধা! দাদাকে খুন মামাত ভাইরের

Continue Reading
Advertisement