‘হারাম’ কাজ করেছেন সলমন? শরিয়ত লঙ্ঘনের অভিযোগ
Connect with us

বিনোদন

‘হারাম’ কাজ করেছেন সলমন? শরিয়ত লঙ্ঘনের অভিযোগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বলিউড সুপারস্টার সলমন খান তাঁর নতুন ছবি ‘সিকান্দর’-এর মুক্তির আগে এক নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বরেলভি-পন্থী অল ইন্ডিয়া মুসলিম জামাত-এর সভাপতি মৌলানা শাহবুদ্দিন রাজভি সরাসরি তোপ দেগেছেন সল্লুর বিরুদ্ধে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সলমন খান নিজের হাতে ‘রাম জন্মভূমি’-এর লিমিটেড এডিশন ঘড়ি পরে ছবি পোস্ট করেন। কমলা রঙের এই ঘড়ির ডায়ালে প্রভু শ্রী রাম, হনুমানজির ছবি এবং “জয় শ্রী রাম” লেখা রয়েছে। এই ঘড়িই বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মৌলানা রাজভির অভিযোগ, সলমন খান ইসলাম বিরোধী কাজ করেছেন এবং শরিয়তি আইন লঙ্ঘন করেছেন। তিনি বলেন, “সলমন একজন জনপ্রিয় অভিনেতা, তাঁর উচিত মুসলিম আদর্শ মেনে চলা। রাম জন্মভূমির প্রচারের জন্য এই ঘড়ি পরা ইসলাম বিরোধী ও হারাম।”

আরও পড়ুনঃ ইভটজিং এ বাধা! দাদাকে খুন মামাত ভাইরের

Advertisement
ads

জ্যাকব অ্যান্ড কোং-এর তৈরি ৩৪ লক্ষ টাকা মূল্যের এপিক এক্স রাম জন্মভূমি টাইটানিয়াম এডিশন টু ঘড়িটি সলমনকে উপহার দেন তাঁর মা সালমা খান। বিশ্বে মাত্র ৪৯টি এমন ঘড়ি রয়েছে। এর আগে অভিষেক বচ্চনকেও এই ঘড়ি পরতে দেখা গিয়েছিল। এই মুহূর্তে সলমন ৩০ মার্চ মুক্তিপ্রাপ্ত ‘সিকান্দর’ ছবির প্রচারে ব্যস্ত। তবে সিনেমার প্রচারের আগেই এই বিতর্ক তাঁকে বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছে।

Continue Reading
Advertisement