উরুষ মেলার সূচনা উত্তর দিনাজপুর জেলার ইটাহারে
Connect with us

উত্তর দিনাজপুর

উরুষ মেলার সূচনা উত্তর দিনাজপুর জেলার ইটাহারে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৮ মার্চ : দু’দিনব্যাপী হজরত গৌড়া সৈয়দ পীর সাহেবের দরবার উপলক্ষে উরুষ মোবারক মেলার সূচনা হল উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। বুধবার রাতে ইটাহার থানার গুলন্দর গৌড়া পীর কমিটির উদ্যোগে ৪১ তম বর্ষে এবারের এই ধর্মীয় উৎসব।

উরুষ উৎসবকে কেন্দ্র করে স্থানীয় মুসলিম ধর্মাবলম্বী মানুষের ভিড় ছিল লক্ষণীয়। এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এলাকায় বসে মেলাও। পাশাপাশি এই উপলক্ষে এলাকার শতাধিক দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণও করা হয়।উল্লেখ্য, প্রতিবছরের মতো এবছরও দুইদিন ব্যাপী হজরত গৌড়া সৈয়দ পীর সাহেবের দরবার উপলক্ষে বিরাট উরুষ মোবারক মেলা শুরু হয়েছে ইটাহারে। ইটাহার থানার গুলন্দর গৌড়া পীর কমিটির উদ্যোগে ৪১ তম বর্ষে পীর সাহেবের দরবার উপলক্ষে বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় এই ধর্মীয় উৎসব। পাশাপাশি গুলন্দর গৌড়া সৈয়দ পীর কমিটির উদ্যোগে সর্বধর্মের দুই শতাধিক দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেন। পাশাপাশি দুই দিনের অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের দ্বারা ধর্মীয় অনুষ্ঠান ও কাওয়ালি গানের আয়োজন করা হয়েছে। দুই দিনের অনুষ্ঠানকে ঘিরে পীর বাবার মাজার মাঠে বিশাল মেলাও বসে। ফলে পীর সাহেবের দরবার উৎসব ও মেলাকে ঘিরে বহু সাধারণ মানুষের সমাগম ঘটে। বুধবার সন্ধ্যায় ধর্মীয় উৎসব ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমলাক সরকার, সাদেক আলী, সুভাশিষ ঝা, মহম্মদ ইসমাইল, চন্দ্র মোহন ঝা, শেখ জাহিরুদ্দিন, রসিদুল সরকার, হক ইসমাইল সহ অন্যান্য সদস্যরা। ইমলাক সরকার বলেন, আমরা দীর্ঘদিন ধরেই জাতি ধর্ম নির্বিশেষে হজরত গৌড়া সৈয়দ পীর সাহেবের দরবার উৎসব পালন করি। প্রতিবছর বহু ভক্তের সমাগম হয় এখানে। গুলন্দর কাশিবাটি ও বারোডাঙ্গি সম্নিলিত নিজেদের অর্থব্যায়ে এই পীর সাহেবের দরবার উৎসব আয়োজন করে এখানে। এই উপলক্ষে এলাকার শতাধিক দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণও করা হয় এবছর।