ভুয়ো মাস্টার রোল বানিয়ে টাকা আত্মসাতের অভিযোগ পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে
Connect with us

উত্তর দিনাজপুর

ভুয়ো মাস্টার রোল বানিয়ে টাকা আত্মসাতের অভিযোগ পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে

Dipa Chakraborty

Published

on

ইটাহার, ১ সেপ্টেম্বর : কবর স্থানের কাজ না করেই ভূয়ো মাস্টার রোল তৈরী করে কয়েক লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। ঘটনার জেরে পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে শাস্তির দাবিতে বুধবার ইটাহার থানার সুরুন এক পঞ্চায়েত দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা।

বাসিন্দাদের অভিযোগ, ডামডলিয়া পূর্ব নয়া পাড়ার পঞ্চায়েত সদস্যা মাজেদা খাতুন নয়া পাড়া এলাকার কবর স্থানে মাটি ফেলার কাজ না করে পঞ্চায়েত দপ্তরের কর্মীদের সহযোগিতায় ভূয়ো মাস্টার রোল তৈরী করে ৩ লক্ষ ২৪ হাজার ৬২৫ টাকা আত্মসাৎ করেছেন। তাই পঞ্চায়েত সদস্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এদিন সরব হন গ্রামবাসীরা। ঘটনার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত সহ বিডিও অফিসে লিখিত অভিযোগ জানানো হয়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে। পঞ্চায়েত সদস্যা মাজেদা খাতুন বহুদিন থেকেই বিভিন্ন দুর্নীতিমূলক কাজকর্মের সাথে যুক্ত বলেও এদিন অভিযোগ করেন গ্রামবাসীরা। ঘটনার সঠিক তদন্তের দাবী জানিয়েছেন গ্রামবাসীরা। অন্যদিকে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জয়েন বিডিও জাহেরুল ইসলাম এবং পঞ্চায়েত প্রধান অনিতা দাস।

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *