বিজেপি তে যোগ দিলেন তৃণমূলের এই বিদায়ী বিধায়ক
Connect with us

উত্তর দিনাজপুর

বিজেপি তে যোগ দিলেন তৃণমূলের এই বিদায়ী বিধায়ক

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , করনদিঘী , ১৮ মার্চ : বিজেপিতে যোগ দিলেন উত্তর দিনাজপুর জেলার করনদিঘী বিধানসভা কেন্দ্রের বিদায়ী তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোদেব সিনহা।

আর সি টি সংবাদের সাংবাদিক শান্তনু চট্টোপাধ্যায় কে বৃহস্পতিবার টেলিফোনে বিজেপিতে যোগদানের কথা স্বীকার করেছেন মনোদেব বাবু। এবিষয়ে নিজের ফেসবুক পেজে কর্মী -সমর্থকদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন তিনি। উল্লেখ্য গত ৫-ই মার্চ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষনার পর দেখা যায় করনদিঘী কেন্দ্রে দলের সীটিং এম এল এ মনোদেব সিনহাকে দল প্রার্থী করে নি। এই আসনে দল প্রার্থী করেছে জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পালকে। এনিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন মনোদেব বাবু ও তার অনুগামীরা। এদিন টেলিফোনে মনোদেব বাবু বলেন,” আমি বিজেপিতে যোগ দিয়েছি। প্রার্থী ঘোষনা হওয়ার পরে জেলা বা রাজ্য নেতৃত্ব কেউ আমার সাথে একবার কথা বলার সৌজন্য দেখান নি। দলে যোগ্য সম্মান না পেয়েই বিজেপিতে যাওয়ার দিদ্ধান্ত নিয়েছি।

Continue Reading
Advertisement