আবহাওয়া
ফের হাওয়া বদল! বৃষ্টির পূর্বাভাস রাজ্যের তিন জেলাগুলিতে
নিউজ ডেস্ক: তীব্র দাবদাহে এবার কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে রাজ্যের তিন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। এমনটাই জানাল হাওয়া অফিস। কয়েক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি এমনকি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। তবে প্রবল বৃষ্টিতে ভিজতে পারে এই এই জেলাগুলি, জেনে নিন-
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পশ্চিমের জেলা ও ও উপকূলবর্তী জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তাপমাত্রা কোমর আশঙ্কা করা হচ্ছে। শুধু তাই নয়, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া অফিস বলছে, আজ বৃহস্পতিবার উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে। হতে ঝড়ও। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে কমতে পারে তাপমাত্রা। প্রতি ঘন্টায় ৩০ – ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে। তবে, আগামীকাল থেকে বৃষ্টির পরিমান বাড়বে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, জাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে। এদিকে পূর্ব দিকের জেলাগুলি বা উপকূলবর্তী জেলাগুলিতে রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা প্রবল। মঙ্গলবার কলকাতা-সহ ও রাজ্যের সব জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন – হ্যাচারীর বিষাক্ত জলে ক্ষতির মুখে চাষিরা, প্রতিবাদে পথ অবরোধ, চাঞ্চল্য রায়গঞ্জে
আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তরবঙ্গ থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত দুটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখাটি ছত্রিশগড় ও বিহারের ওপর দিয়ে গিয়েছে। আরও একটি পূবালি অক্ষরেখা লাক্ষাদ্বীপ থেকে কঙ্কন এলাকা পর্যন্ত বিস্তৃত। যার জেরেই হাওয়া বদল বঙ্গে।
কলকাতার আবহাওয়া কেমন?
আজকের কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নীচে নেমেছে ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচে। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। ফলে দাবদাহের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। কিন্তু এর মধ্যেই আবহাওয়ার বড় বদল, আগামী সপ্তাহে হাওয়া বদলের সম্ভাবনা কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে। সপ্তাহের শুরু থেকেই । বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন – প্রবল দাবদাহে পুড়বে দেশের একাধিক রাজ্য, অশনি সংকেত
