হ্যাচারীর বিষাক্ত জলে ক্ষতির মুখে চাষিরা, প্রতিবাদে পথ অবরোধ, চাঞ্চল্য রায়গঞ্জে
Connect with us

রায়গঞ্জ

হ্যাচারীর বিষাক্ত জলে ক্ষতির মুখে চাষিরা, প্রতিবাদে পথ অবরোধ, চাঞ্চল্য রায়গঞ্জে

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: হ্যাচারীর বিষাক্ত জলে ফসলের ক্ষতি হচ্ছে এই অভিযোগ তুলে আন্দোলনে সামিল হলেন গ্রামের কৃষকরা। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব কলেজপাড়া এলাকায়। মঙ্গলবার রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। চলে পথ অবরোধ। যদিও অভিযোগ অস্বীকার করেছে হ্যাচারি কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান।

হ্যাচারীর বিষাক্ত জলে ক্ষতি হচ্ছে ফসলের। তিন ফসলী জমিতে চাষ করতে পারছেন না কৃষকরা। এমনই অভিযোগ তুলে মঙ্গলবার বৃহত্তর আন্দোলনে সামিল হয়েছেন তারা। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব কলেজপাড়া এলাকায়। দীর্ঘ বছর ধরে ওই এলাকায় অবস্থিত একটি মৎস্য হ্যাচারী।

স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে তাদের সমস্যা পোহাতে হচ্ছে। এই হ্যাচারী থেকে বিষাক্ত জল ছাড়া হয়। সেই জল বয়ে যায় জমির উপর দিয়ে। ফলে সেই জায়গায় আর ফসল চাষ করা যায় না। নষ্ট হয়ে যায় জমির উর্বর মাটি। এই সমস্যার সমাধানের জন্য পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে জানানোর পরেও কোন কাজ হয়নি বলে অভিযোগ। যার জেরে মঙ্গলবার গ্রামীণ সড়কের ওপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান কৃষকরা।

স্বপন ঘোষ নামের এক কৃষক বলেন, হ্যাচারী থেকে বিষাক্ত জল ছাড়া হয়। সেই জল বয়ে যায় মাঠ দিয়ে। জলে বিষাক্ত পদার্থ থাকায় ফসল নষ্ট হয়ে যায়। এলাকার প্রায় দেড়শো কৃষক ক্ষতিগ্রস্ত।

Advertisement
ads

আরও পড়ুন – দাবদাহের শুরুতেই জল সংকট গঙ্গারামপুরে, সমস্যায় সাধারণ মানুষ

তারকনাথ বর্মন নামের অপর এক কৃষক বলেন, হ্যাচারী থেকে যে জল ছাড়া হয় তা দূষিত। মাঠ শ্যাওলায় ভরে যায়। ফসল ফলাতে পারেন না। এই পরিস্থিতিতে রুজি-রুটিতে টান পড়েছে তার।তাপসী বর্মন নামের স্থানীশ এক মহিলা বলেন, এই সমস্যা দীর্ঘদিনের। ইচ্ছাকৃতভাবে বিষাক্ত জল ছাড়া হয়। তারা চান হ্যাচারী থেকে জল ছাড়া বন্ধ হোক।

ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ভবানন্দ বর্মন। তিনি বলেন, বিষয়টি নিয়ে পুলিশ-প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে ।এ বিষয়ে আমরা কথা বলেছিলাম হ্যাচারী কর্তৃপক্ষের সাথে। কর্তৃপক্ষের তরফে রঞ্জিত চৌহান বলেন, পুরো বিষয়টি একটি ষড়যন্ত্র। এখানে বিষাক্ত জলের কোন ব্যাপারই নেই।

আরও পড়ুন – নদী থেকে উদ্ধার কার্তুজ, শোরগোল ইসলামপুরে

Advertisement
ads
Continue Reading
Advertisement