আবহাওয়া
দক্ষিণে শুষ্ক তাপমাত্রা, আর উত্তরের আবহাওয়া কেমন?
নিউজ ডেস্ক: দিন যত যাচ্ছে গ্রীষ্মের প্রভাব আরও বেড়েই চলেছে। এমত অবস্থায় আগামী পাঁচদিন কেমন ঠ্যাকবে দক্ষিণের আবহাওয়া? আর কেমনই বা থাকবে উত্তরের আবহাওয়া? বড় আপডেট দিল হাওয়া অফিস। চলতি সপ্তাহে কত ডিগ্রি হবে তাপমাত্রা? জানাল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে, আগামী পাঁচদিন গরমে নাজেহাল অবস্থা হবে দক্ষিণবঙ্গ বাসীর। এই আগামী পাঁচদিন মূল্য শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ তুলনামূলক ভাবে কম থাকায় আপাতত তাপ প্রবাহের আশঙ্কা নেই কোনও। তবে, শুষ্ক গরমে অস্বস্তি চরমে উঠবে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে অন্তত পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
এদিকে উত্তরবঙ্গে এই একই আবহাওয়া বিরাজমান বলে জানানো হয়েছে। উত্তরের পার্বত্য এলাকায় বৃষ্টির আবহাওয়া জারি হয়েছে। সকালে সামান্য সময়ের জন্য মনোরম পরিবেশ থাকবে। বেলা বাড়লেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়-এ, ২৮ শে মার্চ ও ২৯ শে মার্চ এই দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের পশ্চিমাঞ্চলে উষ্ণতম দিনের সতর্কবার্তা জারি হয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন – উত্তরে হালকা বৃষ্টি, দক্ষিণে অস্বস্তিকর গরম! তাপমাত্রা বাড়ার সম্ভাবনা
অপরদিকে কলকাতায়, চলতি সপ্তাহের শেষ দিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আর পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম , পুরুলিয়া, বাঁকুড়ার তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞদের মত, আগামী তিনদিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে।
বৃহস্পতিবার আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। জানা যাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আরও পড়ুন – উত্তরে বৃষ্টি, দক্ষিণে রোদ! চৈত্রের শুরুতে দাবদাহে পুড়বে ৫ জেলা
