আবহাওয়া
আজ ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা! কোথায় হবে কালবৈশাখী? জানুন
নিউজ ডেস্ক: শনিবারও সকাল থেকে হালকা মেঘলা আকাশ। আকাশের মুখ ভার হয়ে রয়েছে। আজ ফের বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনি ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল।
তবে, মূলত কলকাতা-সহ রাজ্যের ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। কলকাতায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি তো হবেই, এর পাশাপাশি শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়বে দুর্যোগ।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ শনিবার মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, এই সাত জেলায় ঝড়-বৃষ্টির বেশি রয়েছে। এর সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন – বসন্তে দুর্যোগের ছায়া! উত্তরে শিলাবৃষ্টি, দক্ষিণে কালবৈশাখী জানালো হাওয়া অফিস
অন্যদিকে কলকাতায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, সঙ্গে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস। তবে এর মধ্যে কোথাও কালবৈশাখীর সম্ভাবনা নেই।
এদিকে কলকাতায় ঝড়-বৃষ্টির জেরে এক ধাক্কায় তিন ডিগ্রি কমে গিয়েছে কলকাতার তাপমাত্রা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের নিচে। হাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বেলার দিকে সূর্যের দেখা মিলতে পারে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দমকা ঝোড়ো বাতাসের আশঙ্কা রয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি।
আরও পড়ুন – দুই বঙ্গেই ঝড়-বৃষ্টির প্রভাব! কেমন থাকবে কলকাতার আবহাওয়া
