আবহাওয়া
প্রবল দাবদাহে পুড়বে দেশের একাধিক রাজ্য, অশনি সংকেত
নিউজ ডেস্ক: চৈত্রেই এই দশা দক্ষিণবঙ্গের জেলাগুতিতে। এপ্রিল থেকে জুন মাস প্রকৃতির অগ্নিবানে পুড়বে দেশের একাধিক রাজ্য। এর আগেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, যে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কোন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তীব্র গরমের শঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও একই পরিস্থিতি। তীব্র গরমে নাজেহাল পরিস্থিতি সাধারণের। প্রশ্ন, চৈত্রেই এই পরিস্থিতি! তবে বৈশাখ মাস ও জৈষ্ঠ্য মাসে কি হাল হবে? কোথায় উঠবে সর্বোচ্চ তাপমাত্রার পারদ? অশনি সংকেত দিল মৌসম ভবন।
মৌসম ভবনের বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর-পূর্ব ভারত জুড়ে তীব্র তাপপ্রবাহের সংকেত জানানো হয়েছে। চলতি বছর এপ্রিল থেকে জুন, তাপমাত্রার পারদ অতীতের রেকর্ড ভেঙে দেবে। সেই আশঙ্কার কথাও শোনানো হয়েছে। ফলে গরমে যে নাজেহাল অবস্থা হবে আমজনতার তা অবশ্য বোঝাই যাচ্ছে।
এদিকে তীব্র গরম পড়তে চলেছে উত্তর-পশ্চিম ভারতে । মধ্য ও পূর্ব ভারতেও সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড তৈরী হবে। যা অতীতের সর্বোচ্চ রেকর্ড ভেঙে দেবে। সেই আশঙ্কার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে পূর্ব থেকে মধ্য ভারতের রাজ্যগুলিতে প্রবল গরম পড়তে দেখা গিয়েছে। তাপপ্রবাহের কারণে বহু মানুষের মৃত্যুর ঘটনাও দেখা গিয়েছিল। কিন্তু এবার আবহাওয়াবিদদের কথায় দুশ্চিন্তা আরও বাড়ছে।
আরও পড়ুন – ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পরেও সুস্থ মহিলা! উদ্ধার
কারণ, তাপপ্রবাহের তাপমাত্রা এবার দ্বিগুন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদদের কথায়, সাধারণ তাপপ্রবাহ কোনও এলাকায় পাঁচ থেকে ছয়দিন স্থায়ী হয়। কিন্তু, এবার সেই তাপপ্রবাহ পাঁচ দিনের বদলে দশ থেকে বারো দিন পর্যন্ত টানা চলতে পারে বলে। এখনই সেই আতঙ্কের কথা শোনানো হয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, চলতি মাসেই ভারতের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি তাপমাত্রা বাড়বে দক্ষিণ এবং উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি অঞ্চলেও। দেশের বেশিরভাগ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের গড়ের থেকে উপরে থাকবে বলে জানানো হয়েছে। তবে, উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্বের কয়েকটি জায়গায় স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রা থাকতে পারে।
আরও পড়ুন – দক্ষিণে শুষ্ক তাপমাত্রা, আর উত্তরের আবহাওয়া কেমন?
