মহারাষ্ট্রে বর্ষাতে ভয়াবহ ভূমিধস! পুণেতে পাহাড় ধসে নিখোঁজ ৩৫, উদ্ধার ৩ মৃতদেহ
Connect with us

আবহাওয়া

মহারাষ্ট্রে বর্ষাতে ভয়াবহ ভূমিধস! পুণেতে পাহাড় ধসে নিখোঁজ ৩৫, উদ্ধার ৩ মৃতদেহ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মহারাষ্ট্রে টানা ভারী বৃষ্টির (Heavy Rain) জেরে ভয়াবহ বিপর্যয়ের ছবি সামনে এসেছে। সোমবার ভোরে পুণে (Pune) জেলার মাভাল তহশিলের পাতান গ্রামে পাহাড়ের একাংশ ধসে (Landslide) একাধিক বাড়ি মাটি ও পাথরের নিচে চাপা পড়ে যায়। প্রশাসনের প্রাথমিক অনুমান, অন্তত ৩০ থেকে ৩৫ জন এখনও নিখোঁজ (Missing)। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) উদ্ধার অভিযান (Rescue Operation) চালিয়ে এখনও পর্যন্ত তিনটি মৃতদেহ উদ্ধার করেছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, রবিবার রাতভর প্রবল বৃষ্টির পর ভোর সাড়ে চারটে নাগাদ হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে পাঁচটিরও বেশি বাড়ি চাপা পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় এনডিআরএফের ৩০ সদস্যের দল। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে নিরন্তর তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন ৬০ বছরের নন্দু তিকোনে, ৩০ বছরের মৌলি তিকোনে এবং ৫৫ বছরের অনিতা তিকোনে। তবে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ধসের জেরে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে (Mumbai-Pune Expressway) এবং পুরনো মুম্বই-পুণে মহাসড়কের একাধিক অংশে যান চলাচল ব্যাহত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জরুরি প্রয়োজন ছাড়া এই রুটে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি ট্র্যাফিক (Traffic) আপডেট অনুসরণ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
ads ads

অন্যদিকে, প্রবল বর্ষণে মুম্বই-সহ মহারাষ্ট্রের একাধিক জেলা জলমগ্ন। বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়া, বাড়ি ভেঙে যাওয়া এবং জলাবদ্ধতার ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। ভারী বৃষ্টির জেরে সম্প্রতি উদ্বোধন হওয়া মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের ২ নম্বর টানেলেরও ক্ষতি হয়েছে। পরিস্থিতির জেরে রাজ্যের একাধিক জেলায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করেছে আবহাওয়া দপ্তর।

Continue Reading
Advertisement ads