উত্তরে হালকা বৃষ্টি, দক্ষিণে অস্বস্তিকর গরম! তাপমাত্রা বাড়ার সম্ভাবনা
Connect with us

আবহাওয়া

উত্তরে হালকা বৃষ্টি, দক্ষিণে অস্বস্তিকর গরম! তাপমাত্রা বাড়ার সম্ভাবনা

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: রাজ্যের ধীরে ধীরে বাড়ছে রোদের প্রভাব। তীব্র দাবদাহে নাজেহাল বাংলাবাসী। বাড়ি থেকে বেরোলেই ঘেমে স্নান করে বাড়ি ফিরতে হচ্ছে সবাইকে। এমত অবস্থায় হালকা বৃষ্টির আসায় বুক বাঁধছেন বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যে রাজ্যের ৪ জেলায় গরমের সতর্কতা জানিয়েছেন হাওয়া অফিস এবং ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস। তবে কোন কোন জেলায় হবে বৃষ্টি

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ বুধবার উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবারের মধ্যে কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবারও দার্জিলিং বা উত্তরের পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।

এদিকে দক্ষিণবঙ্গে আপাতত কোনো বৃষ্টিপাতের বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আগামী কয়েকদিনে পারদ আরও ঊর্ধ্বমুখী হবে বলেই জানিয়েছেন হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে তীব্র গরমের পারদ চড়বে বলেই জানা যাচ্ছে। উইকেন্ডে কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এর ওপরে।

আরও পড়ুন – উত্তরে বৃষ্টি, দক্ষিণে রোদ! চৈত্রের শুরুতে দাবদাহে পুড়বে ৫ জেলা

Advertisement
ads

দক্ষিণবঙ্গের জেলা সহ কলকাতার জেলাগুলিতে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এই সপ্তাহে
৩৬ ডিগ্রি ছুঁতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছোঁয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও আরো আপডেট, আগামী চার-পাঁচ দিনে তাপমাত্রা আরও ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানানো হয়েছে। সকালবেলা ও সন্ধ্যার সময় খানিকটা স্বস্তি মিললেও দিনের বেলা প্রচণ্ড গরম অনুভূত হবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪১% থেকে ৯২% পর্যন্ত রয়েছে, যা অস্বস্তি আরও বাড়াচ্ছে।

আরও পড়ুন – ঝড়ের ভ্রূকুটি দুই বঙ্গে! কেমন থাকবে আজকের আবহাওয়া

Advertisement
ads