আবহাওয়া
উত্তরে বৃষ্টি, দক্ষিণে রোদ! চৈত্রের শুরুতে দাবদাহে পুড়বে ৫ জেলা
নিউজ ডেস্ক: সপ্তাহের শুরুতেই তীব্র দাবদাহ গরমে পুড়বে দক্ষিণবঙ্গের ৫ জেলা। ২৪শে মার্চের পর অর্থাৎ আজ কের পর থেকে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
চৈত্রের শেষ সপ্তাহে গরমের দাপট বেশ ভালোমতোই টের পাবে দক্ষিণবঙ্গবাসী।
আগামী ২দিনের মধ্যেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। দক্ষিণবঙ্গের ৫ জেলা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বীরভূমের মতো পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে পারদ ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছোতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ২৪শে মার্চ সোমবার দক্ষিণবঙ্গের তিন উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতা-সহ অধিকাংশ জেলায় আবহাওয়া শুকনোই থাকবে। ফলে কলকাতার অধিকাংশ জেলাগুলিতে গরমের প্রভাব পড়বে প্রচুর।
আরও পড়ুন – ঝড়ের ভ্রূকুটি দুই বঙ্গে! কেমন থাকবে আজকের আবহাওয়া
আজ কলকাতায় দিনের বেলা তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকবে। সকাল ও সন্ধ্যা বেলা আবহাওয়া মনোরম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের অনুভূতি বাড়বে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলে গরমের দাপট আরও বাড়বে।
এদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে সোমবার মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত থাকলেও বৃষ্টি নয়, বরং আগামী কয়েকদিনে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরের পাশাপাশি অসম ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। যার প্রভাবে কেরল, মাহে, কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন – আজ ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা! কোথায় হবে কালবৈশাখী? জানুন
