আবহাওয়া
রাতভর অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ! ধসে বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং ও মিরিক সড়ক
ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া রাতভর মুষলধারে বৃষ্টিতে (Rainfall) চরম বিপর্যয়ের মুখে উত্তরবঙ্গের পাহাড় ও সমতল এলাকা। গত কয়েক ঘণ্টায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড (Recorded) করা হয়েছে। এর ফলে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় একাধিক এলাকায় বড়সড় বিপর্যয় ঘটেছে। প্রবল জলের তোড়ে কার্শিয়াং মহকুমার দুধিয়ায় বালাসন নদীর ওপর নির্মিত অস্থায়ী হিউম পাইপের সেতুটি সম্পূর্ণ ভেসে গিয়েছে। ফলে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ (Road Communication) বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আপাতত পর্যটকদের সুখিয়াপোখরি হয়ে ঘুরপথে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, মহানন্দা নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে ১১০ নম্বর জাতীয় সড়কের (National Highway) একাধিক জায়গায় ভয়াবহ ধস (Landslide) নেমেছে। কার্শিয়ং থেকে শিলিগুড়িগামী তিন লেনের রাস্তার একটি বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। এছাড়া প্রধান সড়কের ওপর বিশাল গাছ উপড়ে পড়ায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে প্রশাসন আপাতত দার্জিলিং ও শিলিগুড়ির সংযোগকারী এই রাস্তাটি বন্ধ করে দিয়েছে। এই ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (DHR) ট্র্যাক। ফলে শুক্রবারের সমস্ত টয় ট্রেন পরিষেবা (Toy Train Services) বাতিল করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহানন্দা ব্যারেজের গেট খুলে দেওয়া হয়েছে। তিস্তা ও বালাসনের জল বাড়ায় নদীর তীরবর্তী অঞ্চলে তীব্র আতঙ্ক (Panic) ছড়িয়েছে। রাজ্যের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, গোটা পরিস্থিতি মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে এবং প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতের (Repair) কাজ করছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে। আবহাওয়া দপ্তর (Weather Department) ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলিতে রেড অ্যালার্ট (Red Alert) জারি করেছে। ভুটান ও সিকিমে ঘন মেঘ থাকায় আগামী কয়েকদিনে ডুয়ার্স ও সমতলে বন্যা পরিস্থিতি (Flood Situation) তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
