গা জ্বালানো গরম থেকে রেহাই! প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গেই
Connect with us

আবহাওয়া

গা জ্বালানো গরম থেকে রেহাই! প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গেই

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: চৈত্রের শেষ দিকে গা জ্বালানো গরম থেকে এবার একটু স্বস্তি পেতে চলেছে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যগুলিতে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়াও। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, গরমের তীব্র দাবদাহে খানিকটা হলেও স্বস্তি উপভোগ হবে রাজ্যগুলিতে। জানা যাচ্ছে, গরমের ভাব থাকলেও, তাপপ্রবাহের কত সতর্কতা নেই। আবাহারা দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার ফলে আপাতত রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা। যার জেরেই স্বস্তি মিলছে রাজ্যের জেলাগুলিতে।

আজ শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে হবে দমকা ঝোড়ো হাওয়াও। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা। উত্তরের কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা হতে পারে।

আরও পড়ুন – উত্তর ও দক্ষিণ—দুই বঙ্গেই বৃষ্টির নজরদারি, সপ্তাহান্তে স্বস্তির সম্ভাবনা

Advertisement
ads

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ শনিবার অর্থাৎ ১২ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। শুধু ভারী বৃষ্টিপাতই নয়, বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় প্রতি ৪০-৫০ কিমি। কোথাও কোথাও হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি।

এদিকে আজ ১২ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তরের বিভিন্ন জেলাগুলিতেও বৃষ্টিপাত হতে পারে। উত্তরের পার্বত্য এলাকা যেমন, জলপাইগুড়ি, দার্জিলিং এসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা জোট হাওয়া। হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। ফলে কিছুটা হলেও স্বস্তি পাবেন বঙ্গবাসী।

আরও পড়ুন – প্রাকৃতিক দুর্যোগে কাঁপল দুই রাজ্য, মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ

Advertisement
ads