ছাত্রকে পুকুরে ফেলা ও মারধর, তৃণমূল নেতার নামে অভিযোগ দায়ের
Connect with us

রাজনীতি

ছাত্রকে পুকুরে ফেলা ও মারধর, তৃণমূল নেতার নামে অভিযোগ দায়ের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: পূর্ব বর্ধমানের (Purba Burdwan) খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রামে (Berugram) এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে (Higher Secondary 2026) পুকুরে (pond) ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) অঞ্চল সভাপতির বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, ওই পরীক্ষার্থীর বাবা দীপক অধিকারী (Deepak Adhikari)-কেও হেনস্থা এবং মারধর করা হয়েছে। থানায় (police station) অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহাদ আলি ওরফে লকাই (Sheikh Shahad Ali alias Lokai) দাবি করেছেন, বিষয়টি রাজনৈতিক নয়, বরং পারিবারিক দ্বন্দ্বের (family dispute) কারণে সংঘটিত হয়েছে। লকাই বলেন, “দীপকের জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। আমি জনপ্রতিনিধি হিসেবে পরিস্থিতি মেটাতে গিয়েছিলাম। রাজনৈতিক উদ্দেশ্য নেই।”

স্থানীয় সূত্রে খবর, দীপক অধিকারী বিজেপি (BJP) সমর্থক। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র (Mritunjay Chandra) অভিযোগ করেছেন, লকাই ও তাঁর দলীয় কর্মীরা (party men) ছেলেকে মারধর করে জলে ফেলে এবং দোকান ভাঙচুর করেছে।

Advertisement
ads

জেলা তৃণমূল সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম (Bagbul Islam) জানিয়েছেন, থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ (police) সিসিটিভি ফুটেজ (CCTV footage) খতিয়ে দেখছে এবং তদন্তের (investigation) মাধ্যমে আইনগত ব্যবস্থা নেবে।