‘পান-গুটখার খরচ এবার থেকে দিদি দেবেন’! তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক তুঙ্গে
Connect with us

ভাইরাল খবর

‘পান-গুটখার খরচ এবার থেকে দিদি দেবেন’! তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক তুঙ্গে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যের (West Bengal) বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুব সাথী’ (Yuva Sathi) প্রকল্পে মাসে দেড় হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ১ এপ্রিল থেকে এই অর্থ দেওয়া শুরু হবে বলে জানানো হয়েছে।

এই ঘোষণার মাঝেই জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়িতে তৃণমূল (TMC) নেতা বিশ্বজিৎ সেনের একটি মন্তব্য ঘিরে বিতর্ক ছড়িয়েছে। ভাইরাল (Viral Video) হওয়া এক ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আজকালকার যুবকদের পান-গুটখার খরচ মাসে এক হাজার টাকা। ওই টাকাটা দিদি দেবেন।” দলীয় বৈঠকে দেওয়া এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

বিজেপি (BJP) মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন, সরকার বুঝিয়ে দিয়েছে আগামী পাঁচ বছরে পাকা চাকরি নেই।

Advertisement
ads

যদিও শাসকদলের দাবি, ভিডিওটি AI (Artificial Intelligence) দিয়ে তৈরি। যুব তৃণমূল নেতৃত্বের বক্তব্য, প্রকল্পকে খাটো করতেই এই প্রচার।

প্রসঙ্গত, ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ যুবকদের এই আর্থিক সহায়তা দেওয়া হবে। ফেব্রুয়ারিতে ২৯৪টি বিধানসভা কেন্দ্রে আবেদন শিবির (Camp) হবে বলে জানানো হয়েছে।