ভাইরাল খবর
শিবপুরে তৃণমূল নেতার ‘মুঘল হাভেলি’! তল্লাশিতে বেরিয়ে এল রহস্যময় গোপন সুড়ঙ্গ
ডিজিটাল ডেস্কঃ বাড়ি নাকি কোনো মুঘল স্থাপত্য (Architecture)? নামী-দামী আসবাবপত্র থেকে শুরু করে চোখধাঁধানো কারুকার্য দেখে পুলিশেরই কার্যত চক্ষু চড়কগাছ। কিন্তু সবথেকে বড় চমক অপেক্ষা করছিল মাটির নিচে। ফেরার তৃণমূল নেতা শামিম আহমেদ ওরফে ‘বড়ে’-র শিবপুরের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে এক রহস্যময় সুড়ঙ্গের (Tunnel) হদিস পেল পুলিশ।
প্রাক্তন মন্ত্রী অরূপ রায় ঘনিষ্ঠ এই নেতার রাজপ্রাসাদোপম বাড়ির অন্দরে এমন সুড়ঙ্গ কেন, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। পুলিশের অনুমান, বিপদে পড়লে পালানোর জন্যই এই গোপন পথ (Secret Passage) তৈরি করা হয়েছিল। বিজেপি সংখ্যালঘু সেলের এক নেতার বাড়িতে হামলা, বোমাবাজি ও কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত হওয়ার পর থেকেই পলাতক (Absconding) এই শামিম। একসময় শপিংমলে সামান্য কর্মচারীর চাকরি করা শামিম আজ দাপুটে নেতা ও মধ্য হাওড়ার ‘ডন’ হিসেবে পরিচিত।
সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে তাঁর বিলাসবহুল জীবনের ছবি, যেখানে বহুমূল্য পালঙ্ক থেকে শুরু করে এসি, সবই সিনেমার সেটের মতো। বিজেপি নেতা দিলীপ ঘোষের দাবি, এমন সুড়ঙ্গ থেকে আগামীতে টাকার পাহাড়ও বেরোতে পারে। অন্যদিকে বিধায়ক রুদ্রনীল ঘোষের অভিযোগ, অরূপ রায়ের ছত্রছায়াতেই শামিমের মতো অপরাধীরা (Criminals) দাপিয়ে বেড়াচ্ছে। বর্তমানে শামিমের খোঁজে শিবপুর থানার পুলিশ তল্লাশি জারি রেখেছে।

