দেশের খবর
মাঝরাতের পর ভোটাভুটির ফল ঘোষিত, রাস্যসভাতেও পাশ ওয়াকফ সংশোধনী বিল
নিউজ ডেস্ক: লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। দীর্ঘ তর্ক-বিতর্কের পর অবশেষে রাজ্যসভায় পাশ ওয়াকফ সংশোধনী বিল। ভারতীয় সময় অনুযায়ী, রাত ১২ টার পর অর্থাৎ ০৪.০৪.২০২৫ তারিখে ১২.৫৫ টা নাগাদ ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিতর্কের ওপরে জবাবি ভাষণ শুরু করেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।
তারপর ঠিক তার কিছুক্ষন পর ১টা ১১ মিনিটে জবাবি ভাষণ শেষ করে কিরেন রিজিজু। রাত ২টো বেজে ৩৪ মিনিটে ভোটাভুটির ফল শেষ হয়। এরপর উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বিল পাশের বিষয়টি বিবেচনার জন্য ধ্বনিভোটের মাধ্যমে সম্মতি চান।
তারপর তিনি সরকার পক্ষকে জয়ী বলে ঘোষণা করেন। তবে বিরোধী পক্ষ ডিভিশনের দাবি তোলেন। সংশোধনী বিলটি পাশ করাতে বিজেপির প্রয়োজন ছিল ১১৯টি ভোটের। তবে তারা সেই সংখ্যা থেকে বেশ কিছুটা বেশি ভোটই পায়। মাত্র ৩৩ ভোটের ব্যবধানে বিলটি পাশ হয় সংসদের উচ্চকক্ষে।
অবশেষে দীর্ঘ টাল বাহানার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। গত বৃহস্পতিবার বিলটি পেশ করা হয়েছিল সংসদের উচ্চকক্ষে। সময় দেওয়া হয়েছিল ৮ ঘন্টা, কিন্তু, মধ্যরাতে টানা ১২ ঘন্টা আলোচনার পর লোকসভায় পাশ হয় বিলটি। এরপর তা অনুমোদিত হয় রাজ্যসভাতে।
আরও পড়ুন – দীর্ঘ টাল বাহানার পর অবশেষে লোকসভায় পাশ ওয়াকফ সংশোধনী বিল
রাজসভায় রাত ২টো ৩৪ মিনিটে এই ভোটাভুটির ফল ঘোষিত হয়। সংশোধনী বিলটির পক্ষে ১২৮টি ভোট এবং বিপক্ষে ৯৫টি ভোট পড়ে উচ্চকক্ষে। এদিকে লোকসভায় সংশোধনী বিলের পক্ষে ভোট দিয়েছিলেন ২৮৮ জন সাংসদ এবং বিপক্ষে ভোট দিয়েছিলেন ২৩২ জন সাংসদ।
এখন যেহেতু ওয়াকফ সংশোধনী বিলটি উচ্চ কক্ষের পাশাপাশি রাজ্যসভাতেও পাস হয়ে গিয়েছে, এবার বিলটি রাষ্ট্রপতির স্বাক্ষরে আইনে পরিণত হবে। উল্লেখ্য, ওয়াকফ সম্পত্তির পরিচালনা ও প্রশাসন উন্নতির জন্য নরেন্দ্র মোদী সরকার এই বিলটি এনেছিল বলে দাবি করেন শাসকপক্ষ। ভোটাভুটির সময় সংসদের উভয় কক্ষে বিরোধী দল ও এনডিএ দলগুলির মধ্যে প্রচণ্ড সংঘাত হয়েছে।
আরও পড়ুন – বুধবার লোকসভায় পেশ করা হল ওয়াকফ সংশোধনী বিল
