এসএসসি বাতিলের জেরে আর্থিক সংকট, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা শিক্ষিকার
Connect with us

কলকাতা

এসএসসি বাতিলের জেরে আর্থিক সংকট, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা শিক্ষিকার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে চাকরি হারানো ও আর্থিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করলেন এক হাইস্কুল শিক্ষিকা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি ক্যানিং মহকুমা হাসপাতালে সিসিইউতে (CCU) ভর্তি। পরিবার ও পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মানসিক চাপে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

রায়বাঘিনী হাইস্কুলের ইতিহাসের শিক্ষিকা রুমা সিং ২০১৬ সালের এসএসসি (SSC) পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে এসএসসি (SSC) দুর্নীতির তদন্তে ওই প্যানেল বাতিল হয়ে যাওয়ায় চাকরি চলে যায় তাঁর। এরপর থেকেই তাঁর উপর চাপে ছিলেন একাধিক পাওনাদার।

আরও পড়ুনঃSSCমামলার রায়! হাজার হাজার চাকরি বাতিল হলেও রইল একজনের চাকরি!

রুমার হবু স্বামী অনিমেষ জানা জানিয়েছেন, রুমা ব্যাঙ্ক থেকে একটি ব্যক্তিগত লোন(Personal Loan) নেওয়ার পাশাপাশি স্থানীয় কিছু মানুষ, এমনকি এক সিভিক ভলান্টিয়ারের থেকেও টাকা ধার নিয়েছিলেন। চাকরি চলে যাওয়ার খবর প্রকাশ্যে আসার পর বৃহস্পতিবার বিকেল থেকে তাঁর বাড়িতে চড়াও হন পাওনাদাররা। অভিযোগ, তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় ও চাপ দেওয়া হয় টাকা ফেরতের জন্য।

Advertisement
ads ads

এই মানসিক চাপে বৃহস্পতিবার গভীর রাতে রুমা ঘুমের ওষুধ খান। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করেন। পুলিশ সূত্রে খবর, রুমা একটি সুইসাইড নোটও লিখেছেন, যেখানে একাধিক পাওনাদারের নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ করেছেন। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ শিক্ষিকার পরিবারের সঙ্গে কথা বলেছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।