'মুখ্যমন্ত্রীর নববর্ষের গানকে কটাক্ষ' গানে গানে মমতার শুভেচ্ছা মেনে নেবে না
Connect with us

রাজ্যের খবর

‘মুখ্যমন্ত্রীর নববর্ষের গানকে কটাক্ষ’ গানে গানে মমতার শুভেচ্ছা মেনে নেবে না

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: আজ শুভ নববর্ষ। নিজের হাতে লেখা গান ও নিজের দেওয়া সুরের গাওয়া গান সমাজমাধ্যমে পোস্ট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ( Cm on west bengal Mamata banerjee ) । এবার তাঁর এই শুভেচ্ছা বার্তাকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu adhikari )।

শুভেন্দু অধিকারীর কথায়,একদিকে বাংলা জ্বলছে, তখন গানে-গানে মমতা বন্দোপাধ্যায়ের এই নববর্ষের শুভেচ্ছা-শুভকামনা মানুষ মেনে নেবে না। কারও বুঝতে সেটা অসুবিধা হওয়ার কথা নয়, রাজ্যে ওয়াকফ-অশান্তির যে পরিস্থিতি তারই প্রসঙ্গ টেনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu adhikari )

ওয়াকফ আইনের ( Waqf bill ) বিরুদ্ধে প্রতিবাদ মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদহ, ভাঙড়, সব জায়গায় আন্দোলন-বিক্ষোভ হয়েছে। তবে ক্ষোভ-বিক্ষোভের নামে যে ধ্বংসলীলা চলেছে তার চরম প্রতিবাদ করেছে সব পক্ষ। নববর্ষের দিন সেই প্রসঙ্গ টেনে এনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata banerjee ) পয়লা বৈশাখের শুভেচ্ছাকে নিশানা করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, সাধারণ নাগরিকদের শুভনন্দন জানানোর আগে যে সকল বরাহ-নন্দন দাঙ্গা করছে, সরকারি সম্পত্তি পুড়িয়ে ফেলছে, বাড়িতে ঢুকে খুন করছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করলে রাজ্যে নাগরিকরা নিজেদের সুরক্ষিত মনে করত!

আরও পড়ুন – নববর্ষে নতুন খাতা নিয়ে পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Advertisement
ads

শুভেন্দু ( Suvendu adhikari ) খোঁচা দিয়ে বললেন, রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন! আর রাজ্যে যখন সাম্প্রদায়িক হিংসার আগুন জ্বলছে, হিন্দু-মুসলিমদের মধ্যে যখন ভেদাভেদ চলছে, তখন আপনিও গান গাইবেন সেটাই স্বাভাবিক, তবে গানের সুরটা বেসুরো হয়ে গেল। এর সঙ্গে রাজ্য সরকারের পয়লাবৈশাখের দিনে ‘বাংলা দিবস’ পালনের বিরোধিতা করেছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ( Suvendu adhikari )

আরও পড়ুন – “ইচ্ছাকৃতভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে”, বিস্ফোরক দিলীপ ঘোষ