ঝড়ের ভ্রূকুটি দুই বঙ্গে! কেমন থাকবে আজকের আবহাওয়া
Connect with us

আবহাওয়া

ঝড়ের ভ্রূকুটি দুই বঙ্গে! কেমন থাকবে আজকের আবহাওয়া

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘলা আকাশ হয়ে রয়েছে সর্বক্ষণ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে উত্তরবঙ্গে আজ রবিবারেই স্বাভাবিক হয়ে যাবে আবহাওয়া। অন্যদিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের নীচে নেমেছে।

ফাল্গুনে ঝাঁপিয়ে বৃষ্টি দুই বঙ্গে। আবহাওয়া দফতরের পূবাভাস, আগামী সোমবারের আগে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে সরবে না দুর্যোগের কালো ছায়া। এদিকে রাজ্যজুড়ে রবি শস্যে ক্ষতির আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা। এর সঙ্গে সঙ্গে আলু চাষে ব্যপক ক্ষতির সম্ভাবনা।

আরও পড়ুন – আজ বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! ভেস্তে যাবে না তো KKR vs RCB ম্যাচ?

আজ রবিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ,হাওড়া, পূর্ব বর্ধমানে। এদিন সপ্তাহের শেষ দিনে এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় প্রতি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও মনে করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি রবিবারও উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় রবিবার পর্যন্ত হতে পারে হালকা তুষারপাতও।

Advertisement
ads

আগামী মঙ্গলবার থেকে হাওয়া বদলের ইঙ্গিত বঙ্গে। এদিকে বৃষ্টির জন্য তাপমাত্রাও হালকা কিছুটা কমেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। তবে বৃষ্টি থামলে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে বলে জানিয়ে আবহাওয়া দফতর।

আরও পড়ুন – দুই বঙ্গেই ঝড়-বৃষ্টির প্রভাব! কেমন থাকবে কলকাতার আবহাওয়া