আবহাওয়া
বসন্তে দুর্যোগের ছায়া! উত্তরে শিলাবৃষ্টি, দক্ষিণে কালবৈশাখী জানালো হাওয়া অফিস
নিউজ ডেস্ক: রাজ্য়জুড়ে ভয়াবহ দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ভরা বসন্তে দুর্যোগের ছায়া উত্তর ও দক্ষিণবঙ্গে! আজ থেকে বঙ্গে ফের হাওয়া বদল! কি জানালো হাওয়া অফিস? আজ থেকে আবহাওয়ার বিরাট বদল। উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তাঁর সঙ্গে শিলাবৃষ্টির শঙ্কা! এদিকে দক্ষিণবঙ্গে দাপট দেখাবে কালবৈশাখী!
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণে আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ চলবে। আর এদিকে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। রাজ্যের দুই প্রান্তে বিকেল বেলা বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এমনকি শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণে দাপট দেখাতে পারে কালবৈশাখীও। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
প্রাকৃতিক দুর্যোগে ভাসতে পারে কোন কোন জেলা?
বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও পূর্ব বর্ধমানে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সব জেলাতেই। এদিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলি-এই পাঁচ জেলাতেই । প্রতিটা জেলাতেই ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে।
আরও পড়ুন – রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টর্নেডো! ভাইরাল ভিডিও
কেমন থাকবে কলকাতার আজকের আবহাওয়া!
কলকাতায় আজ বৃহস্পতিবার বিকেল বা রাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের বেগ বাড়বে বলে জানা যাচ্ছে। শনিবারেও বিকেল ও সন্ধ্যার দিকে কলকাতাতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।
আরও পড়ুন – ওয়ে
