আলিপুরদুয়ারে মোদির সভা ঘিরে তৎপর চাকরিচ্যুতদের প্রতিনিধি দল
Connect with us

চাকরি

আলিপুরদুয়ারে মোদির সভা ঘিরে তৎপর চাকরিচ্যুতদের প্রতিনিধি দল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আদালতের রায়ে চাকরি বাতিলের পর ফের পরীক্ষায় বসার নির্দেশে ফের ক্ষোভে ফুঁসছেন শিক্ষক এবং শিক্ষাকর্মীদের একাংশ। এবার সেই ক্ষোভ পৌঁছে দিতে চান দেশের শীর্ষ নেতৃত্বের কাছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করতে মরিয়া হয়ে উঠেছেন চাকরি হারানো কিছু শিক্ষক।

আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সফরের আগেই এই দাবিতে সরব হয়েছেন আন্দোলনরতরা। তাঁদের তরফে চিন্ময় মণ্ডল (Chinmoy Mondal) জানান, “আগামীকাল (বৃহস্পতি বার) আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা রয়েছে। আমরা চেষ্টা করছি তাঁর সঙ্গে দেখা করার। প্রতিনিধি দলের কয়েকজন ওই এলাকাতেই আছেন। চেষ্টা চলছে, দেখা হবে কি না জানি না।”

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের বহু নিয়োগ বাতিল হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, নতুন করে পরীক্ষায় বসতেই হবে। সেই পথে হেঁটেই মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, “আদালতের নির্দেশ মানতেই হবে। পরীক্ষা দিতেই হবে।”

আরও পড়ুনঃ কলেজ ছাত্রের আত্মহত্যা, প্রেমিকাকে লেখা সুসাইড নোট নিয়ে রহস্য বাড়ল

Advertisement
ads

তবে এই পরীক্ষার নির্দেশে একাংশ চাকরি হারানো শিক্ষক প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছেন। তাঁদের মতে, যাঁরা দীর্ঘদিন ধরে চাকরিতে ছিলেন, তাঁদের ফের পরীক্ষায় বসতে বলা অন্যায়। ইতিমধ্যেই তাঁরা শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে একাধিকবার চিঠি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।

এই প্রেক্ষিতে কলকাতায় আন্দোলনরত শিক্ষকরা যোগাযোগ করেছেন আলিপুরদুয়ারের স্থানীয় চাকরি হারানোদের সঙ্গে। তাঁদের তরফে মৌমিতা পাল (Moumita Pal) নামে এক প্রাক্তন শিক্ষিকা জানান, “আমরা অনেকদিন ধরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করছি। মাত্র পাঁচ মিনিট চাই। আমরা স্থানীয় সাংসদ ও বিজেপির জেলা সভাপতির কাছেও অনুরোধ করেছি। জেলাশাসককে জানিয়েছি। কিন্তু এখনও কোনও সদুত্তর পাইনি।”

চাকরি হারিয়ে ক্ষোভে ফেটে পড়া এই শিক্ষকদের একটাই অনুরোধ— কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের যন্ত্রণার কথা শুনুন এবং বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করুন। এখন দেখার, প্রধানমন্ত্রীর সফরে আদৌ তাঁদের এই আবেদন কোনও সাড়া পায় কি না।

Advertisement
ads
Continue Reading
Advertisement