"অভিষেকের জন্যই জেলে গিয়েছিলাম"! ‘ঋতব্রত তৃণমূল’-এ যোগ দিয়ে বিস্ফোরক অনুব্রত
Connect with us

ভাইরাল খবর

“অভিষেকের জন্যই জেলে গিয়েছিলাম”! ‘ঋতব্রত তৃণমূল’-এ যোগ দিয়ে বিস্ফোরক অনুব্রত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্য ছড়াল তৃণমূল (TMC)-এর প্রাক্তন প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিস্ফোরক মন্তব্য। সম্প্রতি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে যোগ দিয়েছেন। আর সেই যোগদানের পরই সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-এর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুললেন তিনি।

অনুব্রতের দাবি, গোরু পাচার (Cattle Smuggling) মামলায় তাঁর জেলযাত্রার পিছনে দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও কীভাবে অভিষেক এই ঘটনায় যুক্ত, সে বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর প্রশ্ন, “আমি জেলে গেলাম কেন? কার জন্য গেলাম? অভিষেক বন্দ্যোপাধ্যায়।”

এদিন তিনি আরও দাবি করেন, বিধানসভা নির্বাচনে দলের পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে চারবার ফোন করেছিলেন। সেই সময় তিনি নাকি দলনেত্রীকে বলেছিলেন, “চোখে দেখো না, কানে দেখো। অভিষেককে সরিয়ে দাও।”

শুধু জেলযাত্রাই নয়, তৃণমূলের বর্তমান রাজনৈতিক সংকটের জন্যও অভিষেককেই দায়ী করেন অনুব্রত। তাঁর অভিযোগ, অভিষেকের নেতৃত্বের কারণেই দল দুর্বল হয়েছে এবং আগামী দিনে মমতা-শিবিরে কেউ থাকবে না। একইসঙ্গে তিনি দাবি করেন, নির্বাচনের আগেই তিনি বুঝতে পেরেছিলেন দল জিতবে না।

Advertisement
ads ads

বুধবার গোলপার্কে ঋতব্রত শিবিরের ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত। সেই বৈঠকেই যোগ দেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্রও। উল্লেখযোগ্যভাবে, মদনও এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, অভিষেক কারও মতামত শোনেন না এবং দলের অনেক নেতার জেলযাত্রার পিছনেও তাঁর ভূমিকা রয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে, একই দিনে ফেসবুক (Facebook) লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বেইমানদের জন্য আমি ক্ষমা চাইছি।” পাশাপাশি তিনি জানান, রাজনৈতিক লড়াইয়ে আপস না করায় তাঁকে নানা অত্যাচারের মুখে পড়তে হয়েছে।

অনুব্রতের এই বিস্ফোরক অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিযোগের বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads