মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম রথযাত্রা! কলকাতার ইসকনের আরতি করলেন শুভেন্দু
Connect with us

ধর্ম

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম রথযাত্রা! কলকাতার ইসকনের আরতি করলেন শুভেন্দু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রথযাত্রা (Rath Yatra) উপলক্ষে বৃহস্পতিবার কলকাতার (Kolkata) অ্যালবার্ট রোডের ইসকন (ISKCON) মন্দিরে পৌঁছলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রথযাত্রা শুরুর আগে তিনি রাধামাধবের বিগ্রহের সামনে আরতি (Aarti) করেন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন। এরপর তাঁর হাত ধরেই ইসকনের ৫৫তম রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন (Inauguration) হয়।

উদ্বোধনের আগে মুখ্যমন্ত্রী প্রতীকীভাবে রাস্তা ঝাঁট দিয়ে রথযাত্রার সূচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কলকাতা ইসকনের রথযাত্রায় উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। তিনি জানান, রাজ্য সরকার (State Government) ইতিমধ্যেই ইসকনের সঙ্গে একাধিক সামাজিক প্রকল্পে কাজ শুরু করেছে। আগামী ১ অগস্ট থেকে মিড-ডে মিল (Mid-Day Meal) প্রকল্পের দায়িত্ব ইসকন গ্রহণ করবে বলেও জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতে ইসকন ও রামকৃষ্ণ মিশনের (Ramakrishna Mission) সঙ্গে আরও বিভিন্ন জনকল্যাণমূলক (Public Welfare) কর্মসূচিতে রাজ্য সরকার কাজ করবে বলেও আশ্বাস দেন।

এবারের রথযাত্রায় বিশেষ আকর্ষণ ৩৮ ফুট উঁচু জগন্নাথদেবের রথ, যা সুখোই (Sukhoi) যুদ্ধবিমানের চাকার উপর নির্মিত। বলরাম ও সুভদ্রার রথে ব্যবহার করা হয়েছে লোহার চাকা। অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে রথটি হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বসু রোড, শরৎ বসু রোড, হাজরা রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এক্সাইড মোড়, জওহরলাল নেহরু রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) মাসির বাড়ির উদ্দেশে রওনা দেয়।

রথযাত্রা উপলক্ষে শহরে নিরাপত্তা (Security) জোরদার করা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ বাহিনী ও ট্রাফিক পুলিশ (Traffic Police) মোতায়েন করা হয়েছে যাতে শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়। ইসকনের পক্ষ থেকে প্রসাদ (Prasad) বিতরণ, ভজন (Bhajan), কীর্তন (Kirtan) এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই হাজার হাজার ভক্তের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে মন্দির চত্বর। সম্প্রীতি, শান্তি এবং মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও কলকাতার ইসকনের রথযাত্রা বিশেষ তাৎপর্য বহন করছে।

Advertisement
ads ads