ভাইরাল খবর
এসএসসি প্রকাশ করল একাদশ–দ্বাদশের ইন্টারভিউ তালিকা, ‘যোগ্য’ বাদ পড়াদের ভরসা রাখতে বললেন ব্রাত্য বসু
ডিজিটাল ডেস্কঃ একাদশ–দ্বাদশ (Class XI–XII) শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা (Interview List) শনিবার রাতে প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। কমিশন সূত্রে জানা গিয়েছে, আপাতত ২০ হাজারের বেশি প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে নথি যাচাই (Document Verification) প্রক্রিয়া।
সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এক্স (X) হ্যান্ডলে তিনি লেখেন—
“একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষকপদের সাক্ষাৎকার-যোগ্য প্রার্থীদের একটি বিস্তৃত প্রাথমিক তালিকা প্রকাশ করেছে কমিশন। ১৮ নভেম্বর থেকে নথি যাচাই শুরু হবে। মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আমাদের অঙ্গীকার আবারও প্রমাণিত হল। তাই সকল চাকরিপ্রার্থীদের প্রতি আমাদের আন্তরিক বার্তা—ভরসা রাখুন।”
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে আগে ২৫,৭৫২ জন শিক্ষক–শিক্ষাকর্মীর (Teachers & Non-teaching Staff) চাকরি বাতিল হয়। এরপর নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশ মেনেই ১৪ সেপ্টেম্বর হয় একাদশ–দ্বাদশের নতুন নিয়োগ পরীক্ষা (Recruitment Exam)।
তবে শনিবার রাতে প্রকাশিত ইন্টারভিউ তালিকায় বহু ‘যোগ্য’ চাকরিহারার নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তাঁদের দাবি, পরিশ্রম করে পরীক্ষা দেওয়া সত্ত্বেও ইন্টারভিউ ডাকে বাদ পড়া হতাশাজনক।
এসএসি জানিয়েছে, এটি একটি প্রাথমিক তালিকা (Provisional List), এবং পরবর্তী ধাপের আগে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও শুনানির পর সব সিদ্ধান্ত নেওয়া হবে।


